স্টাফ রিপোর্টার
বর্তমান প্রজন্মের কাছে অতি পরিচিত কন্ঠশিল্পী শিবলু। খুব অল্প বয়সে গানের জগতে শক্ত অবস্থান করে নিয়েছেন। একই সাথে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন ভক্তদের কাছে। বিভিন্ন মঞ্চে কাঁপিয়ে বেসরকারি টেলিভিশনে তার গাওয়া গান ভক্তদের হৃদয়ে দোলা দিয়েছে।
সম্প্রতি তিনি বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গানে তালিকাভুক্ত হয়েছেন। রূপসার তীরের কন্ঠশিল্পী শাওন আহমেদ শিপলু খুলনাঞ্চলকে জানান, তার পিছনে যারা চালিকা শক্তি হিসেবে কাজ করেছে মুলত: তাদের জন্যই বাংলাদেশ টেলিভিশনে সুযোগ পেয়েছেন। শিবলু তার ওস্তাদ ও দর্শক স্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।











































