Home আঞ্চলিক খুবি’র দু’শিার্থীর জঙ্গী মামলায় আদালতে ৩য় দফায় স্বীকারোক্তি

খুবি’র দু’শিার্থীর জঙ্গী মামলায় আদালতে ৩য় দফায় স্বীকারোক্তি

10

  • স্টাফ রিপোর্টার

খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’শিার্থী আদালতে ৩য় দফায় খানজাহান আলী থানার মামলায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। ২দিনের রিমান্ডে থাকা এ দু’জনকে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করে পিবিআই। এসময় তারা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ধারায় তাদের দেয়া জবানবন্দি রেকর্ড করেছেন। এরআগে গত ৪ফেব্রুয়ারি আড়ংঘাটা থানার অদুরে মোবা হামলার মামলায় ও গত ২ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানার অপর একটি মামলায় তারা একই আদালতে ১৬৪ধারায় জবানবন্দি দেন।

ওই দু’জন শিার্থী হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এইচআরএম ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের ছাত্র নুর মোহাম্মদ অনিক (২৪)। সে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার মোড়াবাড়ী গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৩১৮নম্বর রুমে থাকতেন। এবং একই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের ছাত্র মো. মোজাহিদুল ইসলাম রাফি (২৩)। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘাগুর দুয়ার গ্রামের মো. রেজাউল করিমের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের খানবাহাদুর আহছানউলাহ হলের ২০৩ নম্বর রুমে থাকতেন।

উল্লেখ্য, গত ২৪জানুয়ারি দিবাগত রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৫টার পর্যন্ত সোনাডাঙ্গা মডেল থানাধীন পুরাতন গলামারী রোডের হাসনাহেনা নামের ২৩/৪ নং বাড়ির নিচতলায় অভিযান চালিয়ে খুবি’র দু’শিার্থীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। অভিযানে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মমতাজুল হকের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই রহিত কুমার বিশ্বাস, এসআই তৌহিদুর রহমান, এসআই সুকান্ত দাশ, এসআই বিশ্বজিৎসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। এঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয়।

নগরীতে ভোক্তা অধিকারের বাজার তদারকিতে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার

নগরীর খালিশপুর ও দৌলতপুর থানায় পৃথক দুটি বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এ জরিমানার আদেশ প্রদান করেছেন। 

এ অভিযানে খালিশপুর থানাধীন চিত্রালি বাজার এলাকায় তদারকি করে মূল্য তালিকা না থাকা ও নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরণের দায়ে বিসমিল্লাহ মিষ্টি মহলকে ৩হাজার, ইসলামিয়া মিষ্টি ঘরকে ২হাজার, মিথ্যা বিজ্ঞাপন দেয়ার দায়ে রিপনের দোকানকে  (মোবাইল সিম বিক্রেতা) ৫শ’ টাকা, প্রশাসনিক ব্যবস্থায়  জরিমানা করা হয়।

পৃথক আরেকটি অভিযানে দৌলতপুর বাজার এলাকায় তদারকি করে মূল্যবিহীন ঔষধ রাখার দায়ে রওজা ফার্মেসীতে এক হাজার, সানমুন ফার্মেসীকে ৫শ’ টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়। 

এই পরিদর্শন মূলক বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরমনি খুলনা, ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) খুলনা প্রতিনিধি। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

  • নগরীতে র‌্যাবের অভিযানে “আল্লার দল”এর ২ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার

নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ি গেট এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গী সংগঠন “আল্লার দল”এর ২জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পুর্বের গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দু’জন হলেন যশোর জেলার ঝিকরগাছা থানার কায়েমকোলা গ্রামের মোফাজ্জেল হোসেন মোল্লার ছেলে আল-মামুন (৩৪) ও একই গ্রামের আবুল হোসেন মন্ডলের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫)।

র‌্যাব-৬ জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে খানজাহান আলী থানাধীন ফুলবাড়ি গেট এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৬। এসময় গত বছরের ৩মে নগরীর পূর্ব বানিয়া খামার থেকে ৩জন, ৩০ডিসেম্বর লবণচরা খোলাবাড়িয়া থেকে ৫জন ও  ১২জানুয়ারি রেল স্টেশন থেকে গ্রেফতার ২জনসহ ১০জনের দেওয়া তথ্যের ভিত্তিতে আল-মামুন ও রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

  • কয়রায় র‌্যাবে অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার কয়রা থানাধীন ষোলহালিয়া গ্রামের চাঁদ আলী বাজারে অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফকার করেছে র‌্যাব-৬। বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক বিক্রেতা হলেন সাতীরা জেলার আশাশুনি থানার রাজাপুর গ্রামের মো. রজব আলী গাজীর ছেলে মো. বেল্লাল হোসেন (২৯)।

র‌্যাব-৬ জানায়, বুধবার রাত ৮টার দিকে কয়রার ষোলহালিয়া গ্রামের চাঁদ আলী বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাব-৬। এসময় বাজারের বাদশা গাজীর চায়ের দোকানের সামনে

থেকে ৬৫০ গ্রাম গাঁজাসহ বেল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কয়রা থানায়

মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।