Home আঞ্চলিক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নগরীতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নগরীতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

9

খবর বিজ্ঞপ্তি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ১৯ নভেম্বর নগরীর আদালত চত্বর, জেলখানা ঘাট, কেসিসি মার্কেটসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, মাসুদ পারভেজ বাবু, আল জামাল ভূইয়া, আজিজা খানম এলিজা, একরামুল হক হেলাল, আব্দুল আজিজ সুমন, তারিকুল ইসলাম তারেক, হেলাল আহমেদ সুমন, আনোয়ার হোসেন আনো, শরিফুল ইসলাম টিপু, শরিফুল আলম শরিফ, রাজিব শেখ প্রমুখ।