Home আঞ্চলিক শিক্ষামন্ত্রী এক দিনের সফরে খুলনা আসছেন শনিবার

শিক্ষামন্ত্রী এক দিনের সফরে খুলনা আসছেন শনিবার

7

  • তথ্য বিবরণী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক দিনের সফরে আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার) খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী ঐ দিন সকাল ১১টায় রূপসাস্থ বেলফুলিয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  সোয়া ১১টায় বেলফুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম’-এর উদ্বোধন করবেন।

         শিক্ষামন্ত্রী সকাল সাড়ে ১১টায় সরকারি বঙ্গবন্ধু কলেজের ‘গৌরবের ৪৮ বছর পূর্তি’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং কলেজের শহীদ শেখ আবু নাসের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করবেন। পরে তিনি সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্রী সুরক্ষা কক্ষ উদ্বোধন এবং কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দুপুরে তিনি ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।

শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপি–খুলনাঞ্চল

শ্রম প্রতিমন্ত্রীর খুলনার সফরসূচি

  • তথ্য বিবরণী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আট দিনের সফরে আগামী ৯ ফেব্রুয়ারি (রবিবার) খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটায় খুলনার দৌলতপুর বিজেএ ভবনে পাট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করবেন। তিনি ১০ ফেব্রুয়ারি বিকাল চারটায় মহেশ^রপাশা আদর্শ শহীদ জিয়া মহাবিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে, সন্ধ্যা সাড়ে ছয়টায় ফুলবাড়িগেট জনতা মার্কেট চত্ত্বরে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং এবং রাত নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।

       প্রতিমন্ত্রী ১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় খুলনার বৈকালি চত্ত্বরে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে, সন্ধ্যা ছয়টায় জনতা মার্কেট চত্ত্বরে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।

        তিনি ১২ ফেব্রুয়ারি সকাল ১১টায় দৌলতপুর পাবলা সবুজ সংঘ কাবের পরিচালনা পরিষদের সভায়, সন্ধ্যা ছয়টায় খালিশপুর নয়াবাটি হাজী শরীয়তউল্লাহ বিদ্যাপীঠ চত্ত্বরে ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাত নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।

        প্রতিমন্ত্রী ১৩ ফেব্রুয়ারি বিকাল তিনটায় দৌলতপুর এ্যাডামসে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষক, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সুধিজনের সাথে মতবিনিময়, সন্ধ্যা ছয়টায় খালিশপুর প্লাটিনাম জুবলি জুট মিলস সংলগ্নে শিশু বিনোদন কেন্দ্রে ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাত নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।

       তিনি ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় দৌলতপুর সবুজ সংঘ কাব চত্ত্বরে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাত নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।

        প্রতিমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ৩২ নম্বর ওয়ার্ড ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাত নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।

           তিনি ১৬ ফেব্রুয়ারি সকালে ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।