Home আঞ্চলিক খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

1

স্টাফ রিপোর্টার।।

খুলনার ফুলতলায় সাব্বির হোসেন (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার দামোদর ইউনিয়নের তহশিল অফিস সড়ক এলাকায় এ হামলা ঘটে। নিহত সাব্বির ফুলতলা বাজার বাসস্ট্যান্ড এলাকার গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ’সাব্বির ও তাঁর বন্ধুদের সঙ্গে এলাকার একটি গ্রুপের বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। সাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ফুলতলা থানার ওসি মোস্তফা কামাল বলেন, ’বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।’