Home আঞ্চলিক মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার ছোট ভাইয়ের ইন্তেকাল: শোক

মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার ছোট ভাইয়ের ইন্তেকাল: শোক

55


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. শফিকুল আলম মনার ছোট ভাই নগরীর মুন্সীপাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী শেখ মহিউদ্দিন আহমেদ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার দিনগত রাত আনুমানিক ২টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাদ আসর খুলনা টাউন জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নগরীর টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার ছোট ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।