Home জাতীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চার রাজনৈতিক দলের নেতারা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চার রাজনৈতিক দলের নেতারা

22


খুলনাঞ্চল রিপোর্ট
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছেন বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে। আর রাত ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
বেঠকে অংশ নিয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।