Home খেলাধুলা ওপেনারকে ফিরিয়েছেন তাইজুল, শতক পার শ্রীলংকার

ওপেনারকে ফিরিয়েছেন তাইজুল, শতক পার শ্রীলংকার

11


স্পোর্টস ডেস্ক

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষটির দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা লংকান ব্যাটারদের বিপক্ষে রীতিমতো ঘাম ছুটছে বাংলাদেশি বোলারদের। উদ্বোধনী জুটিতে ৮৮ রান তোলার পর রিভিউ নিয়ে লাহিরু উদারাকে ফেরান তাইজুল ইসলাম। ৬৫ বলে ৪টি চারে ৪০ করা এই ব্যাটারকে এলবি করেন স্পিনার তাইজুল। তবে উইকেট হারালেও দলীয় ২৬ ওভারেই শতকের দেখা পায় শ্রীলংকা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে শ্রীলংকা। তারা এখনও ১১৪ রানে পিছিয়ে।

এর আগে এদিন খেলার শুরুতেই নিজেদের প্রথম ইনিংসের সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রান করেঠে টাইগাররা।

আজ বৃহস্পতিবার কলম্বোর সিংহলিজ ক্রিকেট গ্রাউনন্ডে দ্বিতীয় দিনের খেলায় নেমেছে দুদল। প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধন্তু নিযেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ গতকাল ৮ উইকেট হারিয়ে ২২০ রানে মাঠ ছেড়েছিল।

আগের দিনের অপরাজিত থেকে মাঠ ছাড়া তাইজুল ইসলাম ৬০ বলে ৫টি চারে ৩৩ রানের ইনিংস খেলেন।

শ্রীলংকান বোলারদের মধ্যে আসিথা ফার্নোন্দো ও সোনাল দিনুশা সর্বোচ্চ ৩টি করে উইকেট পান।