বটিয়াঘাটা প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বটিয়াঘাটা প্রেসক্লাবের উদ্দ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় প্রেসক্লাব নিজেস্ব ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান উজ্জল। সাধারন সম্পাদক মহিদুল ইসলাম শাহীন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্নাএমপি। বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, জলমা ইউনিয়ন আ,লীগ সাধারন সম্পাদক মোল্ল্যা মিজানুর রহমান বাবু, প্রেসক্লাব সহ-সভাপতি রতন কুমার সাহা, এ্যাডঃ মোস্তফা বিলাল, হিরামন মন্ডল সাগর, যুগ্ম সাধারন সম্পাদক এস এম বজলুর রহমান,আইন বিষয়ক সম্পাদক এ্যাড,সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ বাকির হোসেন, আল আমিন শিকদার,কোষাদক্ষ তরিকুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক তানভীর বিশ্বাস, সমাজকল্যান সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জয়, প্রচার সম্পাদক তারেক রহমান, সৈয়দ আবু নোমান,আ,লীগ নেতা রাসেল কবির, মানবাধিকার সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান প্রমুখ। এ সময় সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সাংবাদিকদের কার্যকরী ভুমিকা রাখার আহবান জানান।
অন্য দিকে দিবসটি পালন উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মিলাদ ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান, ভাইরাস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, এসিল্যান্ড মোঃ রাশেদুজ্জামানসহ সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
অন্য দিকে উপজেলা আ,লীগের উদ্যোগে দলীয় কার্যালয় দিবসটি পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা উপজেলা আ,লীগ সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খানে সভাপতিত্বে উপস্থিত ছিলেন এ্যাড,গ্লোরিয়া ঝর্না এমপি,আ,লীগ নেতা শেখ আকরাম হোসেন, মোঃ ফিরোজুর রহমান, অরিন্দম গোলদার, মিজানুর রহমান, শশাঙ্ক মন্ডল, রিপন শেখসহ সকল পর্যায় দলীয় নেতাকর্মী।










































