Home আঞ্চলিক অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

20



তথ্য বিবরণী

জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা পর্যায়ের অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ(রবিবার) সকালে জুম অ্যাপের মাধ্যমে খুলনায় অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনলাইনে এ  প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে প্রায় সকল কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়ে আসছে। শিশুদের পড়ালেখার পাশাপাশি এই ধরণের প্রতিযোগিতা মেধা বিকাশ ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জানতে সহায়ক হবে।   

খুলনা জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান উল্লাহ শরিফী, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবালসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   প্রতিযোগিতার বিষয় ছিলো : ৭ মার্চের ভাষণ, আবৃত্তি ও সঙ্গীত। অনলাইনভিত্তিক এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের বিজয়ী প্রতিযোগিরা বিভিন্ন গ্রুপে স্ব স্ব অবস্থানে থেকে জুম অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করেন।