Home খেলাধুলা অভিষেক রাঙাতে পারেননি আলভারেজ, আতলেতিকোর ড্র

অভিষেক রাঙাতে পারেননি আলভারেজ, আতলেতিকোর ড্র

25


স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকো মাদ্রিদে পাড়ি দেওয়া হুলিয়ান আলভারেজের শুরুটা ভালো হয়নি। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আতলেতিকোকে। যেখানে অভিষেক ম্যাচে শেষ ১৫ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন আর্জেন্টিনা তারকা। এই সময়টাতে মাঠে নিষ্প্রভ ছিলেন তিনি।

গত দলবদলে বাংলাদেশের মুদ্রায় প্রায় ১০৯২ কোটি টাকার চুক্তিতে আলভারেজকে দলে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। তবে দলকে কাঙ্ক্ষিত জয়সূচক গোল এনে দিতে পারেননি।

এস্তাদিও দে লা সেরামিকায় আতলেতিকো দুইবার পিছিয়েও পড়ে। যেখানে ম্যাচের ১৮তম মিনিটের মাথাতেই গোল খেয়ে বসে আতলেতিকো। গোল করেন ডাচ ফুটবলার আরনাউ দানিউমা। এই গোলের পর ম্যাচ ফিরতে খুব একটা সময় নেয়নি দিয়েগো সিমিওনের শিষ্যরা। ২ মিনিট পরই গোল ফিরিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস ইয়োরেন্তে। ৩৭ মিনিটে ককের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় ভিয়ারিয়াল।

যদিও দায়টা বেশি ছিল গোলরক্ষক ইয়ান ওবলাকের। অ্যালেক্স বায়েনার করা ক্রস ওবলাক নিয়ন্ত্রণে রাখতে পারেননি। প্রথমার্ধের যোগ করা সময়ে হেডে গোল করে দলকে সমতায় ফেরান সরলথ।