Home আন্তর্জাতিক কেরালায় বিমান দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১৯

কেরালায় বিমান দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১৯

8

খুলনাঞ্চল  ডেস্ক

শুক্রবার (৭ আগস্ট) রাতে ভারতের কেরালার কোঝিকোড়ে ঘটা ভয়াবহ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে পাইলট ক্যাপ্টেন দীপক ভাসান্ত ও ক্যাপ্টেন আখিলেশ কুমারও রয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটের সময় কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়  এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীবাহী বিমান। সেটি পাশের জমিতে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। অবশ্য বিমানটিতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।

বিমানটিতে ১৯১ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ১০ শিশুও ছিল। এ ছাড়া ছিলেন ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু। বিমানটি দুবাই থেকে ফিরেছিল। গুরুতর আহত হওয়া ১২৩ জনের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইতোমধ্যে বিমানটির একজন ছাড়া সব যাত্রীকেই উদ্ধার করা হয়েছে। যে একজন বিমানের ভেতরে আছেন তিনি নিরাপদে আছেন।

বিমানটি অবতরণের আগে আকাশে বেশ কয়েকবার চক্কর দিয়েছিল।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।