Home আঞ্চলিক শরণখোলায় সম্পত্তির বিবাদে চাষীসহ আহত-৩

শরণখোলায় সম্পত্তির বিবাদে চাষীসহ আহত-৩

4

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মোঃ ইয়াকুব আলী হাওলাদার (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় ওই কৃষকের সাথে থাকা তার ছেলে মোঃ রুমান হাওলাদার (২৩) এবং ভাইয়ের ছেলে মোঃ মিরাজ হাওলাদার (২২) কে পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে ২৮ জুলাই (সোমবার ) সকালে উপজেলার রায়েন্দা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর রাজাপুর গ্রামে।

স্থানীয়রা জানায়, উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা মোঃ রুহুল আমিন হাওলাদারের মালিকানাধীন ৭নং দক্ষিণ রাজাপুর মৌজার এস এ-১২৩ নং খতিয়ানের ১১৮, ১১৯ ও ১২০ নং দাগের ৬ বিঘা জমি চলতি বছরে চাষাবাদ করার জন্য নগদ টাকায় চুক্তি করেন কৃষক ইয়াকুব আলী। সম্প্রতি উক্ত জমি চাষাবাদ শুরু করলে তাতে বাঁধা দেন ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামের বাসিন্দা মোঃ সামাদ হাওলাদারের ছেলে সাবেক প্রবাসী মোঃ মনির হোসেন হাওলাদার ও তার প্রতিবেশি আঃ রব ধলু হাওলাদারের ছেলে মোঃ জাহাঙ্গীর হাওলাদার। এ নিয়ে মিরাজ ও জাহাঙ্গীরের মধ্যে কয়েক দিন আগে সামান্য বাক বিতান্ডা হয়। ওই ঘটনার জের ধরে প্রবাসী মোঃ মনির হোসেন, তার ভাই মোঃ নেহারুল হোসেন ও তাদের সহযোগী মোঃ জাহাঙ্গীর হোসেন একজোট হয়ে পুর্ব শক্রতার জের মেটাতে উপজেলার সিংবাড়ী সহ বিভিন্ন এলাকা হতে ৮/১০টি মটর সাইকেল যোগে ভাড়া করা ১৫/২০ জন লোক নিয়ে ইয়াকুবের বাড়ীর সামনে ঝড়ো হন। এ সময় জাহাঙ্গীরের নেতৃত্বে শাহ-জামাল (৩৫), প্রদীপ কুমার (৪০), নেহারুল (৩৫) , মনির (২৮), আলী রাজ (২২), খলিল হাওলাদার (৫২) ও সরোয়ার হোসেন (৩৮) সহ ১৫/২০ জনের একটি দল নিজেদের বিচ্ছু বাহীনি পরিচয় দিয়ে ধারালো অ¯্র ও লোহার রড় এবং লাঠি সোটা নিয়ে ইয়াকুবের ছেলে রুমান হাওলাদার এবং ভাইপো মিরাজ হাওলাদারকে এলোপাথারি মারপিট শুরু করেন। ওই সময় তাদের ডাক চিৎকার শুনে ইয়াকুব সহ স্থানীয়রা এগিয়ে আসলে প্রবাসী মনিরের ভাড়া করা লোক শাহ-জামাল (কসাই) ছুরি দিয়ে ইসাহাকের মাথায় আঘাত করেন। এতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান ওই কৃষক । এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে মুঠোফোনে বিষয়টি শরণখোলা থানা পুলিশকে অবহিত করলে প্রবাসী মনির, নেহারুল ও জাহাঙ্গীর সহ তাদের ভাড়া করা লোকজন পালিয়ে যায়। এ ব্যাপারে ইয়াকুব আলী বলেন, হামলাকারীরা আমার নিকট থেকে কোরবানীর গরু ক্রয়ের নগদ ৬৫ হাজার টাকা সহ আমার ছেলে ও ভাইপোর সাথে থাকা ২টি, মোবাইল ও ৩টি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়েছে । এছাড়া শরণখোলা হাসপাতালে ভর্তি হতে গেলে জাহাঙ্গীর ও মনিরের লোকজন আমাদের বাধা দেয়ায় বাধ্য হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিতে নিয়েছি। স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন বলেন, ঘটনার খবর পয়ে স্থানীয় লোকজন ঝড়ো হয়ে মারপিট না ঠেকালে জমি বিবাদ নিয়ে হত্যাকান্ড সংঘঠিত হওয়ার আশংঙ্কা ছিল। এছাড়া হামলার খবর পুলিশকে জানানোর ফলে বড় ধরনের দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছেন উভয় পক্ষ। তবে, এ বিষয়ে প্রবাসী মনির হোসেনের সহযোগী মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা কাউকে মারপিট করিনি, স্থানীয় ইউপি মেম্বারের ইন্ধনে ইয়াকুব ও তার ছেলেরা অন্যায়ভাবে আমাকে মারধর করেছেন। ওই কৃষকের অভিযোগ সম্পুর্ন মিথ্যা। আমি এখন হাসপাতালে আছি। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.কে আব্দুল্লাহ আল-সাইয়েদ জানান, বিষয়টি শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে এবং আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেওয়া হবে ।##