শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া:
মালয়েশিয়ার ল্যাংকাউই দ্বীপের পশ্চিমের সমুদ্রে ২৪ জন রোহিঙ্গা ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছেন। শনিবার রাত সাড়ে আটটায় নৌকা থেকে ২৫ জন রোহিঙ্গা সাগরে ঝাঁপ দিলে ১জনকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী। বাকি ২৪ জন ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসময় বেঁচে যাওয়া ব্যক্তিকে আরও তদন্তের জন্য পুলিশ আটক করেছে।
কেদা ও পেরিলিসের স্টেট মেরিটাইম ডিরেক্টর অ্যাডমিরাল মোহাম্মদ জাওয়াওয়ী আবদুল্লাহ বলেন, বেঁচে থাকা যুবক নূর হোসেন (২৭) নামে পরিচিত।
“মেরিটাইম রেসকিউ সাব-সেন্টার (এমআরএসসি), জানান, পুলিশের কাছ থেকে এই ঘটনার সাথে সম্পর্কিত একটি খবর পেয়ে নৌকাটি রাত দশটার দিকে লোকালয়ে নিয়ে আসা হয়।
রবিবার ল্যাংকাউইয়ে এক বিবৃতিতে তিনি বলেন, “মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এপিএমএম) -র দুটি সামুদ্রিক পাহারাদার কেএম গাগাহ জাহাজ ও প্রতিরক্ষামূলক আগুস্তা ওয়েস্টল্যান্ড এডাব্লু ১৩৯ হেলিকপ্টার নিয়ে অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) অভিযান রবিবার ও অব্যাহত রয়েছে তিনি জানান।
মোহাম্মদ জাওয়াওয়ী বলেছেন, অনুসন্ধান খাতটি ল্যাংকাউই দ্বীপের পশ্চিমে ১০৯ বর্গ নটিক্যাল মাইল ধরে তল্লাশি চালানো হচ্ছে।
“আমরা ঘটনার তথ্য অন্যান্য উদ্ধারকারী সংস্থাগুলিতে শেয়ার করেছি, যেমন ফিশিং কমিউনিটি এবং থাই কর্তৃপক্ষকে পুত্রজায়ার মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ কোর্ডিনেটিং সেন্টার (এমআরসিসি) এর মাধ্যমেও অবহিত করা হয়েছে।
তিনি বলেন, সমুদ্র বা উপকূলে ২৪ ঘন্টা হটলাইন ৯৯৯ লাইনসহ কেদা ও পেরলিস স্টেট মেরিটাইম অফিস অপারেশনস বিভাগের টেলিফোন নম্বর 04-9662750 / 04-966 5307- তে সমুদ্র বা উপকূলে যদি কোনও চিহ্ন বা সন্ধান পাওয়া যায় তবে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বলা হচ্ছে।










































