Home আঞ্চলিক মে দিবস উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

মে দিবস উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

28


বেনাপোল প্রতিনিধি।।


মহান মে দিবস উপলক্ষে আজ সকাল থেকে বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে দু‘দেশের মধ্যে একদিনের জন্য
আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এদিন দু‘দেশের মধ্যে পাসপোর্টেযাত্রীর চলাচল অন্যান্য দিনের
মতোই স্বাভাবিক রয়েছে।


বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ সভাপতি কামাল উদ্দিন শিমুল জানান, মহান মে দিবস উপলক্ষে
আজ সরকারি ছুটি থাকায় দিবসটি উদযাপন উপলক্ষে দু‘দেশের সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন, সিএন্ডএফ
এজেন্ট মালিক ও ব্যবসায়ীরা বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে পণ্য আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার
সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে আজ বুধবার সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২মে) সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হবে।  
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম জানান, সরকারি
ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান,মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল
বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।আগামীকাল বৃহস্পতিবার (২মে) সকাল থেকে পুনরায় এ বন্দর
দিয়ে আমদানি-রপ্তানি চালু হবে।