ক্রীড়া প্রতিবেদক
সেপ্টেম্বরে নির্ধারিত সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। ২০২০ সালে হবে না নিশ্চিত, ২০২১ সালের কখন হবে তাও ঠিক হয়নি। দিনক্ষণ নির্ধারণের জন্য সেপ্টেম্বরে সভায় বসবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের সময়।
২০১৮ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল বাংলাদেশে। পরের আসরের আয়োজক হওয়ার কথা ছিল অন্য কোন দেশের। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন পরপর দুইবার আয়োজক হওয়ার ব্যবস্থা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কারণে, সাফ চ্যাম্পিয়নশিপ বঙ্গবন্ধুর নামে আয়োজনের উদ্দেশ্যে। কাজী মো. সালাউদ্দিন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনেরও (সাফ) সভাপতি। যে কারণে বাংলাদেশের আয়োজক হওয়ার কাজটি সহজ হয়েছে। ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত পালন হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ সময়ের মধ্যে কি সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন সম্ভব? এ প্রশ্নের জবাব নেই কারও কাছেই। সবকিছু নির্ভর করবে দেশ করোনাভাইরাসমুক্ত হয়ে কখন স্বাভাবিক হবে তার ওপর। আগামী মার্চের মধ্যে যদি টুর্নামেন্ট আয়োজনের পরিবেশ তৈরি না হয় তাহলে আরও পিছিয়ে যাবে সেটাই স্বাভাবিক। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মধ্যে টুর্নামেন্ট না করতে পারলেও, বঙ্গবন্ধুর নামেই হবে সাফ চ্যাম্পিয়নশিপ।
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘আগামী বছর আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা বঙ্গবন্ধুর নামেই টুর্নামেন্টটি করার চেষ্টা করব। কারণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর জন্য আমরা এই আসরটির আয়োজক হয়েছি। ১৭ মাচের্রর আগে কিংবা পরে যখনই হোক আমরা “বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ” নামেই এই টুর্নামেন্ট করব।’
এ বছর ১৯ থেকে ৩০ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্ট। করোনাভাইরাসে খেলাধুলা বন্ধ। দক্ষিণ এশিয়ার দেশগুলোয় দিনদিন এ ভাইরাসটি বেশি বিস্তার হচ্ছে। প্রাণহানিও বাড়ছে। তাই সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ সম্ভব না সেটা ধরেই নেয়া হয়েছিল। গত সোমবার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কর্মকর্তারা ৭ দেশের সাধারণ সম্পাদকদের সঙ্গে ভার্চুয়াল সভা করে টুর্নামেন্ট এ বছর আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
ওয়েস্ট হ্যামের কাছে চেলসির হার
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস পরবর্তী খেলায় ভয়ঙ্কর হয়ে উঠেছিল চেলসি। প্রিমিয়ার লিগের আগের ম্যাচের কথাই ধরা যাক, দারুণ ফুটবলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটিকে। তাদের ওই জয়ে লিভারপুলের শিরোপা নিশ্চিত হয়ে যায়। সেই চেলসিই কিনা এভাবে ধাক্কা খেলো! রেলিগেশন শঙ্কায় থাকা ওয়েস্ট হ্যামের কাছে ৩-২ গোলে হেরেছে ব্লুরা।
অথচ লন্ডন স্টেডিয়ামে উইলিয়ানের গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল চেলসিই। যদিও ব্রাজিলিয়ান উইঙ্গারের পেনাল্টি থেকে পাওয়া লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। প্রথমার্ধের যোগ করা সময়ে ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান টমাস সুচেক। এরপর বিরতি থেকে ঘুরে এসে এগিয়েও যায় স্বাগতিকরা, ৫১ মিনিটে মাইকেল আন্তোনিও স্কোরশিটে নাম তুললে। ঘুরে দাঁড়াতে মরিয়া চেলসি ৭২ মিনিটে সমতায় ফেরে উইলিয়ানের দ্বিতীয় গোলে। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে চেলসির কফিনে পেরেক ঠুকে দেয় অ্যাস্টন ভিলা। ৮৯ মিনিটে দারুণ গোল করে আন্দ্রি ইয়ারমোলেঙ্কো এনে দেন অবিশ্বাস্য এক জয়। রেলিগেশন অঞ্চলে থাকা দলের চেলসির মতো ফর্মে থাকা দলের বিপক্ষে জয় চাট্টিখানি কথা নয়। কেননা লম্বা বিরতি শেষে মাঠে ফিরে রীতিমত উড়ছিল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। প্রিমিয়ার লিগের সঙ্গে এফএ কাপেও জয়রথ ছুটছিল তাদের। সেই তারাই হেরে গেছে ওয়েস্ট হ্যামের কাছে। লিগের আগের ম্যাচে ম্যান সিটিকে ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল চেলসি। করোনাভাইরাস পরবর্তী প্রিমিয়ার লিগে আগের দুই ম্যাচেও পেয়েছিল জয়। এর মধ্যে আছে লিস্টার সিটির বিপক্ষে পাওয়া এফএ কাপের কোয়ার্টার ফাইনালের জয়ও। সব মিলিয়ে করোনাভাইরাস পরবর্তী টানা চার ম্যাচ জেতার পর প্রথম হারের মুখ দেখলো ব্লুরা।
হারের পরও পয়েন্ট টেবিলের চতুর্থ আছে চেলসি। তবে চ্যাম্পিয়নস লিগের জায়গা ধরে রাখার কাজটা কঠিন হয়ে উঠলো। ৩২ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট চেলসির, সমান ম্যাচে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড ও উলভারহ্যাম্পটন।
অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল গঠনে আশাবাদী বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
কোভিড-১৯ মহামারির কারণে অনুশীলন পিছিয়ে গেলেও অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল গঠনের বিষয়ে খুব একটা চিন্তিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ভাইরাসের কারণে অনিশ্চিত হয়ে গেছে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজনও। যা আগামী বছর অনুষ্ঠিত হবার কথা ছিল বাংলাদেশে।
বিশ্বকাপকে লক্ষ্যবস্তু করেই মূলত প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ নারী জাতীয় ক্রিকেট দল গঠন করতে চায় বাংলাদেশ। একইভাবে জাতীয় দল গঠনের পাইপলাইন সৃষ্টিও লক্ষ্য বোর্ডের। গত বছরেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশে প্রথম নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের কথা জানিয়েছিলেন। অনূর্ধ্ব-১৯ দলকে কীভাবে পরিচালনা করা হবে সেটি নিয়েও একটি পরিকল্পনা প্রণয়ন করে রেখেছিল বিসিবি।
এ্যাড. সাইফুল ইসলাম এর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা বিভিন্ন সংগঠনের
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, খুলনা সদর থানা আওয়ামী লীগ ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম শ্বাসকষ্ট জনিত কারনে অসুস্থ হলে তাকে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে নার্গিস মেমোরিয়াল হাসপাতালে এবং সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয় বুধবার। গতকাল বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্কোয়ার হাসপতালে ভর্তি করা হয়েছে।
এ্যাড. মো. সাইফুল ইসলাম এর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে খুলনা জেলা ক্রীড়া সংস্থা, খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সোনালী অতীত কাব ও খুলনা জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
খুলনা জেলা ক্রীড়া সংস্থা : সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব এস এম মোর্ত্তজা রশিদী দারা, মুস্তাফিজুর রহমান বাবলু, আজমল আহম্মেদ তপন, সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজ্বী মো. মোতালেব মিয়া, যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জি এম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য এস এম খালেদীন রশিদী সুকর্ন, মো. মোমতাজ আহমেদ তুহিন, মোল্লা খায়রুল ইসলাম, ফরহাদ নেওয়াজ শিমু, মো. সুজন আহম্মেদ, মনোয়ার আলী মনু, শরীফ মো. বদরুজ্জামান মামুন, নাজমুস সাদাত সুমন, এস এম ইনামুল কবীর মন্নু, কনক রহমান, ফয়সাল আহম্মেদ পপা, এস ওয়াহিদুর রহমান বাবু, খান নজরুল ইসলাম, এ বি এম কামরুজ্জামান, শাহানাজ ফাতেমা আজাদ মৌরী, পারভীন রহমান।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশন : এ্যাসোসিয়েশন সহ-সভাপতি মো. মোস্তাকুজ্জামান ও মো. মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, কোষাধ্য নুরুল ইসলাম খান কালু, কার্যনির্বাহী সদস্য এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, এ মনসুর আজাদ, শাহ আসিফ হোসেন রিংকু, আদিলুজ্জামান আদিল, শেখ হেমায়েত উল্লাহ, রেজাউল আহমেদ রাজ, একরামুল কবির মিল্টন ও জামিল আখতার লেলিন ।
সোনালী অতীত কাব : সহ-সভাপতি এ মনসুর আজাদ, সাধারণ সম্পাদক রেজাউল আহমেদ রাজ, যুগ্ম-সম্পাদক এস এম সোহরাব হোসেন ও শাহ্ আসিফ হোসেন রিকু, কোষাধ্যক্ষ মো. আবুল হোসেন আবুল, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান ফয়েজ, প্রচার সম্পাদক এম এ জলিল, দপ্তর সম্পাদক মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. খায়বার হোসেন সমেরু, তরিকুল ইসলাম সোহান ও মো. জাহিদ হাসান ডানোসহ কাবের সকল সদস্যবৃন্দ।
খেলোয়াড় কল্যাণ সমিতি : সভাপতি মো. আব্দুস ছালাম ঢালী, সিনিয়র সহ-সভাপতি মো. হানিফ শেখ, সহ-সভাপতি মোসাব্বির মোশের্দ চঞ্চল, কামরুজ্জামান সেলিম, তরিকুল ইসলাম বাবু, হাসান ইমাম রিক্ত, মো. বাবর আলি, লুৎফর রহমান নয়ন, মো. এজাজ আহমেদ ও প্রাণতোষ দাস, সাধারণ সম্পাদক মিনা মামুনুর রহমান মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরোজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন, আশিকুল ইসলাম জুয়েল, মো. খালিদ সাইফুল্লাহ, আমিনুল ইসলাম রিপন ও লিটন পাল। সাংগঠনিক সম্পাদক শেখ আশরাফ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান মহাসিন ও মো. কামাল রেজা সুজা, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন ও মো. আসাদুজ্জামান মুরাদসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ।
চলে গেলেন স্কোরার আবুল হোসেন
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসবক্সে সবার প্রিয় মুখ স্কোরার আবুল হোসেন আর নেই (ইন্না…রাজিউন)। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে মিশে থাকা এই স্কোরার বুধবার বুকের ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন সদালাপী স্কোরার আবুল হোসেন।
স্কোরিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েই আবুল হোসেন এই পেশার সঙ্গে যুক্ত হয়েছিলেন ১৯৯৯ সালে। দুই দশকেরও বেশি সময় ধরে ম্যাচে স্কোরিং ছাড়াও ইলেকট্রনিক স্কোর বোর্ড এবং ক্রিকইনফোর স্কোরিংও করেছেন। বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
এবার ফুটবলের এশিয়া কাপে ভারতের চোখ
ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপ ফুটবলের পরবর্তী আসরের এখনও বাকি তিন বছরের বেশি সময়। এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে ২০২৭ সালের আসরের ব্যাপারে। যেটির আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে পাঁচটি দেন। চমকে দেয়ার মতো খবর হলো, এই পাঁচ দেশের মধ্যে একটি হলো ভারত।
শুধু ভারত নয়, প্রথমবারের মতো এশিয়া কাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে সৌদি আরব এবং তাজিকিস্তানও। এর পাশাপাশি দুইবার এশিয়া কাপ আয়োজন করা কাতার এবং ইরানও এবার আয়োজক হওয়ার জন্য বিড করবে। এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) পক্ষ থেকে জানানো হয়েছে এ খবর। ক্রিকেটে এশিয়া কাপের একচ্ছত্র রাজা ভারত, জিতেছে জোড়া বিশ্বকাপও। তবে ফুটবলে মোটেও এমন নয়। এখনও পর্যন্ত হওয়া এশিয়া কাপ ফুটবলের ১৭ আসরে মাত্র চারবার তারা সুযোগ পেয়েছে মূলপর্বে খেলার। সর্বপ্রথম ১৯৬৪ সালের আসরে খেলেছিল তারা। পরে ১৯৮৪, ২০১১ এবং ২০১৯ সালের সবশেষ আসরেও ছিল ভারত।
করোনা রোগীদের জন্য অ্যাম্বুলেন্স দান করলেন সালাহ
ক্রীড়া প্রতিবেদক
নিজ শহরের করোনা রোগীদের চিকিৎসার সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্স দান করেছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। নিজ শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রের জন্য প্রায় ৪০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৬ লাখ মিশরীয় পাউন্ড খরচ করে এই অ্যাম্বুলেন্সটি কিনে দিয়েছেন লিভারপুলের হয়ে সদ্যই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতার স্বাদ পাওয়া সালাহ।
এতে উত্তর মিশরে অবস্থিত তার নিজ শহর নাগ্রিগের ৩০ হাজার বাসিন্দা উপকৃত হবেন। সালাহ’র দেওয়া অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন মিশরের গার্বিয়ার মেয়র তারেক রাহমানি। এসময় উপস্থিত ছিলেন সালাহ’র বাবা সালাহ ঘালি, গার্বিয়ার অ্যাম্বুলেন্স ইনস্টিটিউটের প্রধান ডা.ম্যাগডি আওয়াদ ও গার্বিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ডা. আবদেল নাসের হিমিদাসহ আরও অনেকে।
জোকোভিচ ও তার স্ত্রী করোনা নেগেটিভ
ক্রীড়া প্রতিবেদক
নোভাক জোকোভিচ ও তার স্ত্রী করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ হয়েছে। এমন তথ্য সার্বিয়ান টেনিস তারকা নিজেই জানিয়েছেন। বেলগ্রেডে পিসিআর টেস্টে তাদের এই ফলাফল আসে।
এর আগে বিশ্বের শীর্ষ টেনিস তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবরে শোরগোল পড়ে যায়। কেননা টেসিন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় তারকা হিসেবেই কোভিড-১৯ এ পজিটিভ হয়েছিলেন তিনি।
আরও দুই মাস বায়ার্নে থাকবেন কৌতিনহো
ক্রীড়া প্রতিবেদক
ফিলিপ্পে কৌতিনহোকে নিয়ে জটিলতার আপাত একটি সমাধান খুঁজে বের করেছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। নতুন এক চুক্তি অনুসারে আরও দুই মাস বাভারিয়ায় থেকে যাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
গত ৩০ জুন বায়ার্ন ত্যাগ করার কথা ছিল কৌতিনহো, আলভারো অদ্রিওজোলা এবং ইভান পেরিসিচের। জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’র রিপোর্টে অনুসারে, এই তিন খেলোয়াড়কে আরও দুই মাস ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বায়ার্ন। তবে এই সময়ে তাদের বেতন কমিয়ে অর্ধেক করা হবে। এরইমধ্যে বুন্দেসলিগার শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন। তবে এখনও চ্যাম্পিয়নস লিগের লড়াই শেষ হয়নি। এজন্যই মূলত কৌতিনহো ও বাকি দুইজনকে ধরে রাখতে চায় জার্মান চ্যাম্পিয়নরা।
ইন্টার মিলানের গোল উৎসব
ক্রীড়া প্রতিবেদক
ইতালিয়ান সিরি’আ লিগের চলতি মৌসুমের তলানির দল ব্রেসিয়া। সেই দলকে নিয়ে গোল উৎসব সেরেছে ইন্টার মিলান। ঘরের মাঠ সান সিরোতে ব্রেসিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে নেরাজ্জুরিরা।
ইন্টারের সঙ্গে নতুন চুক্তি বাড়ানোর খুশিকে কিনা আলেক্সিস সানচেজ জলে ওঠলেন ব্রেসিয়ার বিপক্ষে। তার ক্রস থেকে ম্যাচের পঞ্চম মিনিটে দুর্দান্ত ভলি থেকে নেরাজ্জুরিদের এগিয়ে দেন অ্যাশলে ইয়ং। ২০তম মিনিটে পেনাল্টি-কিক থেকে দলের ব্যবধানটা দ্বিগুণ করেন সানচেজ। ম্যাচটিতে ইন্টারের তিনটি গোলে অবদান রেখেছেন তিনি।
চলতি মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডকে থেকে ধারে আন্তনিও কন্তের স্কোয়াডে যোগ দেন এই চিলিয়ান ফরোয়ার্ড। ব্রেসিয়ার বিপক্ষে ম্যাচের একদিন আগে ইন্টার জানায়, এই মৌসুমের শেষ পযর্ন্ত সান সিরোতে থাকবেন তিনি। প্রথমার্ধের শেষ মিনিটে ইন্টারের ব্যবাধান ৩-০ করেন ডি’আমব্রোসিও। ৫২তম মিনিটে গ্যাগলিয়ার্দিনোর গোলের পর ৮৩ ও ৮৮তম মিনিটে বাকি গোল দু’টি করেন ক্রিশ্চিয়ান এরিকসেন ও কান্দ্রেবা।
আগস্টে আসছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ
ক্রীড়া প্রতিবেদক
আগস্টে প্রথমবারের মতো শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ শুরু করতে আশাবাদী দেশটির ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, ৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত আয়োজন করতে চাইছে প্রিমিয়ার লিগের এই আসরটি। এরই মধ্যে সকল পরিকল্পনা সম্পন্ন করেছে এসএলসি। কেবল সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছে তারা।
শ্রীলঙ্কার মূল বিমানবন্দর কাতুনায়াকে আগামী ১ আগস্ট থেকে পুনরায় চালু হচ্ছে। বিদেশী ক্রিকেটারদের আসতেও কোনো বাঁধা থাকছে না আর। ফলে টি-টোয়েন্টি লিগ সময়মতো চালু করার ব্যাপারে আশাবাদী আয়োজকরা। পাঁচ দল নিয়ে শুরু হবে শ্রীলঙ্কার এই প্রিমিয়ার লিগ। নিলামের মাধ্যমে খেলোয়াড়দের দলে ভেড়াবে ফ্র্যাঞ্জাইজিরা। সর্বোচ্চ ছয়জন বিদেশি ক্রিকেটার রাখা যাবে স্কোয়াডে। চারজন খেলানো যাবে একাদশে। সিঙ্গেল লিগ বা ডাবল লিগ পদ্ধতিতে হবে ম্যাচ। যদি ডাবল লিগে টুর্নামেন্ট হয় তাহলে মোট ম্যাচ হবে ২৩টি। যদি সিঙ্গেল লিগে টুর্নামেন্ট হয় তাহলে ম্যাচ হবে ১৩টি। ডাবল ও সিঙ্গেল লিগে টুর্নামেন্ট হবে কিনা তা চূড়ান্ত হবে ভারতীয় ক্রিকেট দলের সফরের উপর।
আইপিএলের সেরা একাদশ বেছে নিলেন ডি ভিলিয়ার্স
ক্রীড়া প্রতিবেদক
আইপিএলে তার পছন্দের সর্বকালের সেরা একাদশের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনিকে বেছে নিলেন এবি ডিভিলিয়ার্স। তিনি এই দলে চার বিদেশির মধ্যে নিজেকে রেখেছেন। বাকি তিন বিদেশি হলেন বেন স্টোকস, রশিদ খান ও কাগিসো রাবাডা।
একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে ধারাভাষ্যকার হর্ষ ভোগলের সঙ্গে কথোপকথনের সময় ডিভিলিয়ার্স জানিয়েছেন, ‘আমি এই দলের চার নম্বর ব্যাটসম্যান হিসেবে স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনের কথাও ভেবেছিলাম। তবে শেষপর্যন্ত নিজেকেই বেছে নিয়েছি। ওদের পরিবর্ত হিসেবে রেখেছি।’
এই দলের ওপেনার হিসেবে দিল্লি ডেয়ারডেভিলসের প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র শেওয়াগ ও মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মাকে বেছে নিয়েছেন ডিভিলিয়ার্স। তার মতে, গত পাঁচ বছরে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার রোহিত। তিন নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ বিরাট কোহলিকে রেখেছেন ডিভিলিয়ার্স। পাঁচ নম্বরে স্টোকস। ৬ নম্বরে ধোনি। সাত নম্বরে রবীন্দ্র জাডেজা। আট নম্বরে আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ। এরপর যথাক্রমে ভুবনেশ্বর কুমার, রাবাডা ও জসপ্রীত বুমরাহ। ডি ভিলিয়ার্সের আইপিএল একাদশ: বীরেন্দ্র শেওয়াগ, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স/কেন উইলিয়ামসন/স্টিভ স্মিথ, বেন স্টোকস, মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাডা ও জসপ্রীত বুমরাহ।
ইংল্যান্ড সফর নিয়ে আশাবাদী ফিঞ্চ
ক্রীড়া প্রতিবেদক
করোনা পরবর্তী আগস্টে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে করোনার কারণে সিরিজটি স্থগিত হয়েছে। এরপরও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দিকে চেয়ে আছেন অস্ট্রেলিয়ার রঙিন পোশাকের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। করোনা মাহামারির বর্তমান পরিস্থিতিতেও ইংল্যান্ড সফর নিয়ে আশাবাদী তিনি এবং সেভাবেই প্রস্তুতিও নিচ্ছেন।
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে পুরো দলই সচেতনা ও নিয়ম-নীতি মেনে চলছে বলে জানান ফিঞ্চ। এর মাঝেও ইংল্যান্ড সফরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। ফিঞ্চ বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি জানি, ইংল্যান্ড গিয়ে খেলার জন্য প্রস্তুতি হচ্ছি। ওই সফরটি হয় কি-না, আমরা এ জন্য অপেক্ষা করবো এবং দেখবো।’ অস্ট্রেলিয়ায় ভাইরাসের সংক্রমন ভালোর দিকে। তবে সম্প্রতি মেলবোর্নের পরিস্থিতিতে খেলোয়াড়রা কখনোই নিশ্চিত হতে পারে না, তারা আবার কবে মাঠে ফিরবে।
ইপিএলে ফের করোনার থাবা
ক্রীড়া প্রতিবেদক
ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি হোম ম্যাচগুলো নিজেদের মাঠে খেলতে পারবেনা লেস্টার সিটি। শহরটিতে নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ইপিএল কর্তৃপক্ষ।
সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন ইপিএলের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স। আপাতত তাদের জন্য একটি নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করার কথা ভাবছে তারা। এবার ইংল্যান্ডের লেস্টার শহরে হঠাৎই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। বাধ্য হয়ে আবারো লক ডাউনের পথে হেঁটেছে স্থানীয় প্রশাসন। কিন্তু এখানেই বেঁধেছে বিপত্তি। শহরটির একটি কাব যে খেলছে প্রিমিয়ার লিগে। তাদের হোম ভেন্যু কিং পাওয়ার স্টেডিয়ামও যে এই শহরেই। তাহলে ভবিষ্যত কি হবে লিগ ম্যাচের?
দুরন্ত জয়ে সপ্তম স্থানে আর্সেনাল
ক্রীড়া প্রতিবেদক
মাঠের লড়াইয়ে পিয়েরে-এমেরিক আউবামেয়াং দ্যুতি ছড়ালেন। পেলেন জোড়া গোলের দেখা। তার দুরন্ত নৈপুণ্যের সুবাদে আর্সেনাল ঘরের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নরউইচ সিটিকে।
এমিরেটস স্টেডিয়ামে ৩৩ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং। চার মিনিট বাদে গোল ব্যবধান দ্বিগুণ করেন গ্রানিত শাকা। ৬৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আউবামেয়াং। ম্যাচ শেষের ৯ মিনিট আগে গানারদের চতুর্থ গোল উপহার দেন সিড্রিক সোয়ারেজ। দুর্বার এই জয় দিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার সপ্তম স্থানে উঠে গেছে আর্সেনাল। ৩২ ম্যাচে তাদের সংগ্রহ এখন ৪৬ পয়েন্ট। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে আছে এখন নরউইচ।











































