Home আঞ্চলিক পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র আনুষ্ঠানিক উদ্বোধন ও ইউএনও ওসির মতবিনিময়

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র আনুষ্ঠানিক উদ্বোধন ও ইউএনও ওসির মতবিনিময়

19

 

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটি’র আনুষ্ঠানিক উদ্বোধন ও ইউএনও ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র আল মদিনা মার্কেটে অস্থায়ী কার্যালয় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন ও মতবিনিময় করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন সাংবাদিকতা একটি মহান পেশা। পেশাদারিত্ব থেকে কাজ করতে হবে। দেশ ও জনগণের স্বার্থে সাংবাদিকতা করতে হবে। তিনি আরো বলেন, আমি পাইকগাছা বাসীর জন্য কাজ করতে এসেছি।‌‌ আমি আমার জায়গা থেকে জনকল্যনে সবসময় কাজ করে যাবো।

ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে আমি সাংবাদিকতার সাথে ছিলাম। তাই সাংবাদিকদের জন্য সবসময় আমার সহযোগিতা থাকবে। তিনি আরো বলেন, সংবাদ লেখার সময় খেয়াল রাখতে হবে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়।

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফসিয়ার রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও নির্বাহী সদস্য জি এম মিজানুর রহমান মিজান, সিনিয়র সহ-সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ন সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, কোষাধ্যক্ষ ফিরোজ আহম্মেদ, জহুরুল হক, সদস্য কাজী সোহাগ, আনারুল ইসলাম, শাফিযার রহমান প্রমুখ।