Home জাতীয় রাজবাড়িতে সড়কে ঝরলো একই পরিবারের চারজনের প্রাণ

রাজবাড়িতে সড়কে ঝরলো একই পরিবারের চারজনের প্রাণ

3

ঢাকা অফিস:

ঢাকায় যাওয়ার পথে রাজবাড়িতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জন নিহত হয়েছেন। আজ ১৪ জুন, সকাল ১০টার দিকে গোয়ালন্দ ঘাটের কাছে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। এসময় আরো দুইজন আহত হয়েছেন।

নিহতরা সকলেই মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের বাসিন্দা। এরা হলেন, ইউপি সদস্য শংকর বিশ্বাসের ছোট ভাই বিপুল বিশ্বাসের এর স্ত্রী সুব্রতা (৩০), ছেলে নিশান (৬), শাশুড়ি ডেজিনা (৫০) এবং শ্যালক শ্যামল (২৬)।

দুর্ঘটনায় বিপুল বিশ্বাস ও প্রাইভেটকার চালক রাজনও আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বিপুল বিশ্বাসের ভাই ইউপি সদস্য শংকর বিশ্বাস জানান, আজ সকাল ৭টার দিকে তারা সকলে একটি প্রাইভেটকারে করে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ১০টার দিকে গোয়ালন্দ-ঢাকা সড়কে একটি ট্রাক পিছন থেকে কারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জন প্রাণ হারান।