Home খেলাধুলা সুযোগ পেয়েছিলেন, তারপরও কেন আইপিএল খেলা হয়নি ব্রডের

সুযোগ পেয়েছিলেন, তারপরও কেন আইপিএল খেলা হয়নি ব্রডের

65

স্পোর্টস ডেস্ক।।

স্টুয়ার্ট ব্রড, ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা পেসার। সাদা বলের ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন, চলতি অ্যাশেজের পর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটেই আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিন সংস্করণের ক্রিকেটে ইংল্যান্ডের হয় ৮৪০ উইকেট নিয়েছেন ব্রড। তবে লাল বলেই নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে গেছেন এই পেসার। এই ফরম্যাটে ছয়শর বেশি উইকেট আছে তার। টেস্টে পেসার হিসেবে স্বদেশি জেমস অ্যান্ডারসনের পর যেটি দ্বিতীয় সর্বোচ্চ। সবমিলিয়ে টেস্টের পঞ্চম সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। সাদা পোশাকের খেলায় মনোযোগ দিতে ২০১৬ সালেই রঙিন পোশাকের খেলাকে বিদায় জানিয়েছেন তিনি।

নিজের সেরা সময়ে সব ধরনের ক্রিকেটই খেলেছেন ব্রড। এমনকি ২০১২ ও ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তবে তাকে কখনো দেখা যায়নি আইপিএলের কোনো দলের হয়ে মাঠে নামতে। যদিও আকর্ষণীয় তথ্য হচ্ছে, আইপিএলে ডাক পেয়েছিলেন তিনিও।

২০১১ সালে ১ কোটি ৮৪ লক্ষ রুপির বিনিময়ে ব্রডকে দলে টেনেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। যেই ফ্র্যাঞ্চাইজিটির বর্তমান নাম পাঞ্জাব কিংস। তবে সাইড স্ট্রেইনের চোটের কারণে সেবার খেলা হয়নি ব্রডের। তাকে পরের বছরের জন্যও ধরে রেখেছিল পাঞ্জাব। তবে ইনজুরি পেছন ছাড়েনি ব্রডের। এরপর আর আইপিএলের সঙ্গে নাম জড়ায়নি তার।