খবর বিজ্ঞপ্তি।।
বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জমজমাটভাবে শুরু হয়েছে অন্যতম উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান, আজ ৩য় দিন কালুখালী, রাজবাড়ী’র দেশবরেন্য শ্রীমদ্ভাগব পাঠক শ্রী গোপাল গোস্বামীর পরিবেশনায় শ্রীমদ্ভাগব পাঠ, নিত্য-পূজা’সহ বিভিন্ন আয়োজনে, ঐতিহ্যবাহী আর্য ধর্মসভা কালি মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্ভড়ে রথযাত্রা অনুষ্ঠান পালিত হচ্ছে এবং শ্রীমদ্ভাগবত পাঠ’সহ অনুষ্ঠান শেষে সকল ভক্তশ্রোতার মাঝে শ্রী শ্রী জগন্নাথদেবের মহা-প্রসাদ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সমর কুমার কুন্ডু।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রনজিত কুমার ঘোষ, সুদিপ মজুমদার অপু, দেবাশিষ কর্মকার, সমরেশ সাহা, দেবী প্রসাদ ঘোষ, গোপাল চন্দ্র পোদ্দার, দেব নারায়ন দাশ, নিতাই বিশ্বাস, খোকন কুমার দাস, প্রবির পাল, মানস ঘোষ, সঞ্জয় কর্মকার, কিংকর সাহা, অসিম পাল, সাগর সাহা, হিরন বনিক, সঞ্জয় দেবনাথ, মানু সাহা, সৌরভ ঘোষ সনি, শুভজিত কুন্ডু, খোকন শীল কুটি, প্রভাত দে, উজ্জল, সনত কুমার নন্দি, প্রশান্ত কুমার ঘোষ, শিব শংকর পোদ্দার’সহ অনুষ্ঠানে খুলনার আপামর সকল সনাতন ভক্তবৃন্দ প্রমূখ নেতৃবৃন্দ।
আর্য ধর্মসভা মন্দিরে উৎসবের ৯ দিন ‘‘সংকল্পিত সকল অনুষ্ঠানে খুলনার আপামর সকল সনাতন ভক্তবৃন্দ’দেরকে অংশগ্রহন করে সাক্ষাত ভগবানের অপার কৃপা লাভের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি শ্রী চিত্ত রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক শ্রী সমর কুন্ডু।











































