Home আঞ্চলিক গোপালগঞ্জে নতুন করে ৯ জন করোনা ভাইরাস আক্রান্ত

গোপালগঞ্জে নতুন করে ৯ জন করোনা ভাইরাস আক্রান্ত

7

হুসাইন ইমাম সবুজ, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুর থানার আরো ৬ পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত। এ নিয়ে মুকসুদপুর থানার মোট ১৬ পুলিশ সদস্যের শরীরে করোনা ভাইরাস-এর অস্তিত্ব মিলেছে। অন্যদিকে টুঙ্গিপাড়া (স্বামী-স্ত্রী) ২ জন, সদর উপজেলায় ১ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। ২০ এপ্রিল সোমবার তাদের নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্তদের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

মুকসুদপুর হাসপাতালের টিএইচও মাহমুদর রহমান জানান ১৮ এপ্রিল মুকসুদপুর থানার নতুন ১২ সদস্যের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছিলো তাদের মধ্যে ৬ জনের শরীরের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। তাদের মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অস্থায়ী আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ নিয়ে মুকসুদপুর থানার ১৬ পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল।

উল্লেখ্য মুকসুদপুর থানার করোনাভাইরাসে আক্রান্ত কনস্টেবল মহিউদ্দীন এর শরীর থেকে ভাইরাসটি এই ১৬ সদস্যকে আক্রান্ত করেছে।