Home আঞ্চলিক উৎসব মুখর পরিবেশে “একুশে বইমেলা, খুলনা”- ২০২২ এর উদ্বোধন

উৎসব মুখর পরিবেশে “একুশে বইমেলা, খুলনা”- ২০২২ এর উদ্বোধন

6

খবর বিজ্ঞপ্তি।।

‘সুবর্ণজয়ন্তীর অঙ্গিকার, ডিজিটাল গ্রন্থাগার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  অদ্য ২৫ ফেব্রুয়ারি, ২০২২ শুক্রবার উৎসবমুখর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, খুলনা’র উদ্যোগে আয়োজিত ২১ দিনব্যাপী “একুশে বইমেলা, খুলনা-২০২২” এর শুভ উদ্বোধন হয়। বিকাল ৩ টায় খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, খুলনা’র চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, কেএমপি, খুলনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, এস.এম. ফজলুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব মো: ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, রবি আজিয়াটা লি. খুলনা’র মার্কেট ডিরেক্টর, নর্থ ও সাউথ ক্লাষ্টার, মোঃ হামিদুল হক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, খুলনার সভাপতি মোঃ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক ও একুশে বইমেলা, খুলনা- ২০২২ এর আহবায়ক মো: মনিরুজ্জামান তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ও একুশে বইমেলা, খুলনা- ২০২২ এর সদস্য সচিব  ড. মোঃ আহছান উল্যাহ। প্রধান অতিথি বলেন, বইয়ের কোন শত্রু নেই, বই হলো মানুষের শ্রেষ্ঠ বন্ধু। তিনি বর্তমান তরুন প্রজন্মকে facebook/তথ্য প্রযুক্তির ব্যবহার কমিয়ে বই পড়ার প্রতি অধিক মনোনিবেশ করার আহবান জানান। বইমেলার আলোচনা অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমী, খুলনার আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস এম হুসাইন বিল্লাহ।