>>খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, টিসিবির ট্রাকের সামনের লম্বা লাইন প্রমান করে দেশের মানুষ কতটা কষ্টে আছে। করোনাকালে বাংলাদেশে ১১ হাজারের বেশি মানুষ নতুন কোটিপতি হয়েছেন। অন্যদিকে একই সময়ে দেশে ৩২ দশমিক চার মিলিয়ন মানুষ দরিদ্র হয়েছেন। চাল, ডাল, তেল, লবণ, মরিচ, পেঁয়াজসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলছে অথচ সরকার সে ব্যাপারে কোন ধরনের ব্যবস্থা নিচ্ছেন না। দেশে এখন দুর্নীতির এক মহোৎসব চলছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেই চলমান এই লুটপাট আর দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে। মন্ত্রী, এমপি ও ক্ষমতাসীন দলের মেয়র-চেয়ারম্যান থেকে শুরু করে এমন কোনো ব্যক্তি নেই, যে দুর্নীতির সুযোগ নিচ্ছেন না। যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে, তারা হচ্ছে প্রধান চোর। সময় এসে গেছে, এই চোরদেরকে ধরতে হবে। প্রধান চোরকে ধরতে পারলে সহযোগী চোররা এমনিতেই ধরা পড়বে। নির্বাচন কমিশন নিয়ে মাথা না ঘামিয়ে-দেশের জন্য বেশি প্রয়োজন আগামী নির্বাচনে নিরপেক্ষ সরকারের ওপর জোর দেওয়া।
দ্রব্যমূল্যর উর্ধগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসুচি সফল করার লক্ষ্যে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালানোর জন্য সব রাজনৈতিক দল, পেশাজীবী ও অন্যান্য সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়। সভা থেকে রাশিয়া কর্তৃক ইউক্রেনে আগ্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও অবিলম্বে জাতিসংঘের মাধ্যমে যুদ্ধ বন্ধ এবং ইউক্রেনে অবস্থানকারী বাংলাদেশিদের নিরাপত্তা দিয়ে নিরাপদে ফিরিয়ে আনার আহবান জানানো হয়। এছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারি ও ২ মার্চ সকাল সাড়ে ১০টায় কেডিঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য নেতাকর্মী ও খুলনাবাসির প্রতি আহবান জানানো হয়। সভা থেকে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খানের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির মায়ের রোগ মুক্তি কামনা করা হয়। সভা থেকে কেন্দ্র ঘোষিত সকল কর্মসুচি সফল করতে বিএনপি, অঙ্গ, সহযোগি সংগঠনকে প্রস্তুতি সভা ও কর্মসুচি শতভাগ সফল করার আহবান জানানো হয়। সভা থেকে মহানগর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া ২৬টি পাটকলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ ও অবিলম্বে সকল বন্ধকৃত পাটকল খুলে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়। সভা থেকে কপিলমুনিতে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন সহ অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের আহবান জানানো হয়।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, আবুল কালাম জিয়া, আরিফ ইমতিয়াজ খান তুহিন, মো. হাফিজুর রহমান মনি, ওহেদুর রহমান দিপু, মাসুদ পারভেজ বাবু, মো. তৈয়েবুর রহমান, এম বদরুল আনাম, রুবায়েত হোসেন বাবু, শের আলম সান্টু, মুর্শিদ কামাল, কে এম হুমায়ূন কবীর, ইমাম হোসেন, নাজির উদ্দিন আহমেদ নান্নু, কাজী আফসার উদ্দিন মাস্টার, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, বেগ মোহাম্মদ তানভিরুল আজম, আব্দুল মান্নান মিস্ত্রি, মো. আসলাম হোসেন, সরোয়ার হোসেন, আবু বক্কর সিদ্দিক, মো. তরিকুল ইসলাম তারিক, কাজী নেহিবুল হাসান নেহিম, আনজিরা খাতুন, শফিকুল ইসলাম শফি, জসিম উদ্দিন লাবু, জি এম মঈন উদ্দিন, মো. রাহাদ, শেখ আব্দুস সালাম, মো. হুমায়ুন কবির চৌধুরী, সাজ্জাদ আহসান পরাগ, লিটন খান, গোলাম মোস্তফা তুহিন, মো. মিজানুর রশিদ, ইমতিয়াজ আলী সুজন, মো. রায়হান সোবহান, আকাশ ইসলাম হেলাল, মাহমুদুল হাসান, মো. মানিক, মো. রাসেল, মো. রাজু মল্লিক, মিজানুর রহমান, শেখ আনসার আলী, মো. জাবীর আলী, জহিরুল ইসলাম জুয়েল, সাইফুল মল্লিক, মোয়াজ্জেম হোসেন, স্বপন তালুকদার, ইদ্রিস হোসেন, মো. কবির, আমিন আহমেদ, একেএম সেলিম, সেলিম হোসেন মন্টু, মো. গাউস, তানভিরুল আজম রুম্মান, কাজী নজরুল ইসলাম, মো. নাসির উদ্দিন, মো. মিজানুর রহমান, মো. জাহিদ হাসান, কাজী আব্দুল লতিফ, রফিকুল ইসলাম, আবুল হাসান, মো. মঞ্জুরুল আলম, এএসএম সায়েম, মইদুল হক টুকু, মশিউর রহমান খোকন, আসিফ ইকবাল, মো. শহিদ খান, ব্রজেন ঢালী, মেহেদী হাসান, মোকছেদুল আলম, এস এ রহমান বাবুল, খান ইসমাইল হোসেন, ফারুক হোসেন, আবু দাউদ দ্বীন মোহাম্মদ, ইলিয়াস মল্লিক, কওসারী জাহান মঞ্জু, শেখ হেমায়েত হোসেন, মো. মজিবর রহমান, শেখ ইমাম হোসেন, রোবায়েত হোসেন বাবু, আবু সাঈদ হাওলাদার আব্বাস, রবিউল ইসলাম, জাকিয়া সুলতানা, সারমিন, শেখ সাহিনুল ইসলাম, মাহামুদ হাসান বিপ্লব, কেএম বেলাল হোসেন, কেএম হেলাল হোসেন, সোহেল মোল্যা, জিএম মুনসুর, আলতাফ হোসেন খান, মো. নুরুল ইসলাম, এসএম জসিম, শাহিন হাওলাদার, শাহনাজ সরোয়ার, সালমা, কণা প্রমুখ।









































