ক্রীড়া প্রতিবেদক।।
বিপিএলের অষ্টম আসরের গ্রুপ পর্বে বড় দুই দলের লড়াইয়ে ফরচুন বরিশালকে ৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রান তাড়া করতে নেমে বরিশাল ওপেনার নাজমুল শান্ত শেষে আউট হয়েও ফিফটি করতে পারেননি।
শুরুতে ব্যাট করতে নেমে কুমিল্লা ৭ উইকেটে ১৫৮ রান তোলে। দুই ওপেনার মাহমুদুল জয় ও ক্যামেরুন দেলপোর্ত ঝড়ো শুরু করেন। তাঁরা ৩.২ ওভারে তুলে ফেলেন ৩৩ রান। এরপর দেলপোর্ত ১৯ রান করে আউট হন।
প্রথম বিপিএল খেলতে নামা মাহমুদুল জয় খেলেন ৪৮ রানের ইনিংস। তাঁর ৩৫ বলের ইনিংস সাজানো ছিলো ছয়টি চার ও এক ছক্কায়। পরের ব্যাটাররা সহজে রান তুলতে পারেননি। তবে মুমিনুল-এর ২৩ বলে ১৭, ইমরুল-এর ১১ বলে ১৫ ও করিম জানাত-এর ১৬ বলে তিন ছক্কা ও এক চারে ২৯ রান কুমিল্লাকে ভালো সংগ্রহ এনে দেয়।
জবাব দিতে নেমে নাজমুল শান্ত এক প্রান্তে দাঁড়িয়ে থাকলেও অন্যরা যাওয়া আসার মিছিলে যোগ দেন। ওপেনার সৈকত ফেরেন শূন্য করে, সাকিব করেন ১ রান। চারে নামা তৌহিদ হৃদয় ১৯ রান করেন, ক্রিস গেইল ৭ করেন। এরপর নুরুল হাসান ১৭ করলেও ডোয়াইন ব্রাভো ও জিয়াউর রহমান শূন্য রানে ফিরলে জয়ের সব আশা শেষ হয় বরিশালের।
অন্য প্রান্তে টিকে থাকা শান্ত ৪৭ বলে দুই চারে ৩৬ রানের ইনিংস খেলেন। তিনি ১৮তম ওভারে মুস্তাফিজ-এর বলে আউট হন। কুমিল্লা’র নাহিদুল তুলে নেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন শহিদুল ইসলাম, তানভির ইসলাম ও করিম জানাত। বরিশালের ডোয়াইন ব্রাভো তিনটি ও সাকিব দুই উইকেট নেন।











































