কয়রা প্রতিনিধি।।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, নারীরা পরিবর্তনের শক্তিশালী ও কার্যকর প্রতিনিধি। নিরাপদ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ বিনির্মাণে অধিকতর নারী নেতৃত্ব জরুরি। বিভিন্ন ক্ষেত্রে নারীরা এগিয়ে থাকলেও নেতৃত্বের দিক থেকে পিছিয়ে রয়েছে, যা দুঃখজনক। স্বাস্থ্যখাতসহ বিভিন্ন খাতে সেবাদানকারী হিসেবে নারীদের ভূমিকা অগ্রগণ্য হলেও নেতৃত্বের জায়গায় তারা মাত্র ২৫ শতাংশ। এই দৃশ্যপট পরিবর্তনে নারী নেতৃত্বের এই অগ্রগায়নে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে নারীদের এগিয়ে আশার পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। খুলনা জেলা যুব মহিলা লীগের সম্মেলন উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ কয়রা উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সুমাইয়া আমিন লতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা মিলির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, সম্মানিত অতিথি ছিলেন এমপি পত্নী শারমিন আক্তার পপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জিএম ইয়াকুব আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, গনেশ চন্দ্র মন্ডল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ আব্দুস সামাদ গাজী, দেবদাস মন্ডল, সাধারণ সম্পাদক এম এম খায়রুল আলম, খুলনা জেলা যুবলীগ নেতা শামীম সরকার, পাইকগাছা উপজেলা যুবলীগ নেতা আশরাফুল ইসলাম সবুজ, কয়রা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম লুৎফর রহমান, পাইকগাছা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও চাঁদখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাতেমা-তুজ-জোহরা রুপা, কয়রা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, যুবলীগ নেতা এ্যাড. আরাফাত হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রোকনুজ্জামান কাজল, জিএম আকতারুল ইসলাম সৌরভ, জেড এম হুমায়ুন কবির নিউটন, যুব মহিলা লীগ নেত্রী প্রভাষক লাবনী আক্তার, মরিয়ম আক্তার, আছিয়া খাতুন, নাসিমা শাহিন, অর্চনা সাহা, ছন্দা রানী, জয়ন্তী রানী মন্ডল, লাভলী আক্তার লাবনী, নুরজাহান আক্তার, কৌশিনা আক্তার মিতা, রেহানা রোশনী, ফাতিমা কামাল, মাহফুজা খাতুন, তানিয়া খাতুন, নাজমা খাতুন প্রমুখ।#
খুলনা-৬ আসনের সংসদ সদস্যের শোক ও সমবেদনা
ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ জানুয়ারি) রাত ১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।









































