Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

16
গল্লামারী বধ্যভূমি

কমিটিতে তৃণমূলের পরীক্ষিত, নিবেদিত ও দুঃসময়ে যারা পাশে ছিলেন সেসব কর্মীদের জায়গা দিতে হবে: বাবুল রানা

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, আওয়ামী লীগ দেশের গণমানুষের জন্য রাজনীতি করে। আমাদের নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের, শ্রমিক, কৃষকদের যাতে কষ্ট না হয়, সেজন্য নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা মনে করি, খেটে খাওয়া মানুষ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তারা যুগ যুগ ধরে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, আওয়ামী লীগ দেশের বৃহত্তর দলে রূপান্তরিত হয়েছে, গণমানুষের দলে রূপান্তরিত হয়েছে। তিনি আরো বলেন, কমিটিতে তৃণমূলের পরীক্ষিত, নিবেদিত ও দুঃসময়ে যারা পাশে ছিলেন সেসব কর্মীদের জায়গা দিতে হবে। অসৎ সুযোগসন্ধানী ও সুদিনের মৌমাছির মতো যারা দলে ভিড়েছে- তাদের কোনমতেই কমিটিতে স্থান দেওয়া হবে না। তৃণমূলের নেতা কর্মীরাই শেখ হাসিনার স্পন্দন। তৃণমূল সংগঠন শক্তিশালী হলে শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে। তাই শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর ১০নং ওয়ার্ডে খুলনা মহানগর কৃষক লীগের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড ভিত্তিক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। সভায় সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. একেএম শাহজাহান কচি। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী সারাফাত হোসেন প্যারেট, সাধারণ সম্পাদক মো. ইমরুল ইসলাম। সভা পরিচালনা করেন মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুল। এ সময়ে উপস্থিত ছিলেন, মহানগর কৃষক লীগ নেতা কানাই রায়, এস এম শাহিদুল ইসলাম টিটু, আবু বক্কর সিদ্দিকী বাবুল, অনিক রায়, বাবুল হোসেন, আবু হাসান সহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

কর্মী সভায় মো: শহিদুল ইসলামকে আহ্বায়ক ও মোঃ শহিদুল ইসলাম ধলুকে সদস্য সচিব করে ২৩ সদস্যের ১০নং ওয়ার্ড কৃষক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সাম্প্রদায়িক হামলার বিচারের দাবীতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক হামলা প্রতিবাদ ও বিচারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট-র উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, সনাক বাগেরহাট’র সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, সদস্য বাবুল সরদার, শেখ মুজিবুর রহমান, ফিরোজা নাসরিন ডলি, স্বজন সদস্য জ্ঞান রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক খান সালেহ আহমেদ, মহিলা পরিষদ বাগেরহাট শাখার অর্থ সম্পাদক তহমিনা বেগম মিনু, প্রোগ্রাম এক্সিকিউটিভ মাহবুবা রহমান প্রিয়া, ইয়েস দলনেতা শেখ সৈকত আলী, সদস্য হুমায়রা খাতুন প্রমুখ।

বক্তাগণ বলেন, একটা দুর্যোগপূর্ণ সময়ে আজকে আমাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মিছিল, মিটিং, সমাবেশ করতে হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি থাকবে এটা বিশ্বাস করা যায় না। যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেনা তারাই এ ধরনের ঘটাচ্ছে। দুর্ভাগ্যযে, এ পর্যন্ত ঘটে যাওয়া কোন সাম্প্রদায়িক সহিংসতার দৃশ্যমান কোন বিচার লক্ষ করা যায় নি। আমরা মুক্তযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। আর যারা এ ধরনের সহিংস ঘটনা ঘটিয়েছে রাজনৈতিক দোষারোপের সংস্কৃতি পরিহার করে অবিলম্বে তাদের সুষ্ঠু বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোরালো দাবী জানানো হয়।

বাগেরহাটে মহিলা আওয়ামী লীগের কর্মী সভা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জেলা মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের শালতলাস্থ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বীরমুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন।

বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সীতা রানী দেবনাথের সভাপতিত্বে কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, সহ-সভাপতি কোহিনুর হোসেন খান, যুগ্ন সাধারণ সম্পাদক শিরিন রুখসানা, মিনা মালেক, সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, ঝর্ণা বাড়ই, সুরাইয়া বেগম ইভা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আফরোজা হাসমত, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সাবিয়াহ সেতু, সদস্য কনা জব্বার, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফা খাতুন, মহিলা আওয়ামী লীগ নেত্রী রিনা সুলতানা, তানিয়া খাতুন, আসসমা আজাদ, সাদিয়া আফরোজ প্রমুখ।

কর্মী সভায় বাগেরহাট জেলা ও ৯টি উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

বাগেরহাটে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামানের গণসংযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেছেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। বৃহস্পতিবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার উপজেলার পুটিখালী ইউনিয়নের আমতলাসহ বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেন বাগেরহাট জেলা বিএনপির এই নেতা। এসময়, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেন জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক খ,ম বদিউজ্জামান, বিএনপি নেতা ফারুক হোসেন ছামাদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন নেতাকর্মীদের নিয়ে পুটিখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম ডা. মোশাররফ হোসেন শেখ, সাধারণ সম্পাদক মরহুম লিটন হাওলাদার ও বিএনপি নেতা ইউছুপ কাজীর কবর জেয়ারত করেন। এসময় প্রায়ত নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে শারীরিকভাবে অসুস্থ্য মোরেলগঞ্জ উপজেলা  বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ইউসুফ হোসেনের বাড়িতে যান এবং তার শরীরের খোজ খবর নেন। সুস্থ্যতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন বলেন, বর্তমান সরকার যতই নির্যাতন নিপিড়ন করুক না কেন বিএনপি সাধারণ মানুষের দল। সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার রক্ষায় আন্দোলন করে যাবে।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের মানুষের পাশে আমি সবসময় রয়েছি। ভবিষ্যতে এই এলাকার মানুষের সুখে দুখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই নেতা।

মোল্লাহাটে মনির হত্যার ঘটনায় গ্রেফতার ১০,  আলামতসহ অস্ত্র উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে চাঞ্চল্যকর মনির শেখ হত্যাকান্ডের মূল  হোতাসহ ১০ জনকে গ্রেফতারর করেছে পুলিশ। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র ও একটি বন্দুকও উদ্ধার করে পুলিশ। স্থানীয় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনে প্রতিপক্ষকে ফাঁসাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গ্রেফতারকৃতরা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গত ১৯ সেপ্টেম্বর সকালে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের উত্তর পাড়ার একটি ধানক্ষেত থেকে মনির শেখ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে পুলিশের বিভিন্ন টিম তদন্ত শুরু করে। বুধবার (২৭ অক্টোবর) মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে এ হত্যার সাথে জড়িত ১০ জনকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাপাতি ও একটি বন্দুক উদ্ধার করা হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী পক্ষকে ফাসাতে নিজেদের লোকেরাই মনির শেখকে হত্যা করে বলে তারা পুলিশের কাছে স্বীকার করেছে।

আটককৃতরা হলেন, মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের ইখলাছ শেখ (৪৫), আঃ মান্নান মোল্লা (২১), ওহিদ ভূইয়া (৫০), মনির মোল্লা (৬৫), মোঃ আশিক শেখ (২০), মোঃ জাহিদ শেখ (৪৫), মোঃ জাহিদ শরীফ (৩২), ইকবাল মোল্লা (৩৭), মোঃ রেজোয়ান শেখ (২২), আল-আমিন (৪০)।

এর আগে ২১ সেপ্টেম্বর নিহত মনির শেখের ভাই কবীর শেখ বাদী হয়ে মোল্লাহাট থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।  নিহত মনির শেখ মোল্লাহাট উপজেলার শাসন দক্ষিণ পাড়ার মৃত মজির শেখের ছেলে।

আইজিপির সিল-স্বাক্ষর নকল করে কনস্টেবল নিয়োগের সুপারিশ, প্রতারক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর পরিচয দিয়ে পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদের সিল-স্বাক্ষর নকল করে কনস্টেবল নিয়োগের সুপারিশের অপরাধে স্বপন সিংহ(৪৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে বরিশাল শহর থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে পুলিশ সুপার কেএম আরিফুল হক এসব তথ্য জানিয়েছেন। এসময়, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রেজাউল করিমসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গ্রেফতার স্বপন সিংহ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার গাবুয়া গ্রামের বিরেন্দ্রনাথ সিংহের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেলে স্বপন সিংহকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন,  ফকিরহাট উপজেলার সিংগাতী এলাকার প্রান্ত শীল বাপ্পিকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার জন্য দশ লক্ষ টাকা চুক্তি করে প্রতারক স্বপন সিংহসহ চারজন। চাকুরী প্রদানের জন্য প্রতারক চক্রটি নিজেদের পুলিশ মহাপরিদর্শকের ঘনিষ্ঠ লোক বলে পরিচয় দেয়। বাপ্পির পরিবারের কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর ও একটি ফাকা চেক নেয় তারা৷ পুলিশ সুপারের বরাবর কনস্টেবল পদে আবেদনপর একটি কপির পাশে পুলিশ মহাপরিদর্শকের নকল সিল ও স্বাক্ষর দিয়ে বাপ্পির পরিবারের কাছে দেয়। ওই আবেদনটি খুব গোপনে বাগেরহাটের পুলিশ সুপার বরাবর দেওয়ার জন্য বলে। প্রতারকদের পরামর্শ অনুযায়ী বাপ্পির পক্ষ থেকে আবেদনটি আমাদের দপ্তরে জমা দেয়। আমরা আবেদনটি যাচাই বাছাই করে জানতে পারি পুলিশ মহাপরিদর্শকের সীল ও স্বাক্ষর জাল। পরবর্তীতে বাপ্পির মা যুথকা শীলের অভিযোগের ভিত্তিতে আনরা স্বপন সিংহকে গ্রেফতার করেছি। এই চক্রের সাথে আরও তিনজন জড়িত রয়েছে। তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ সচেষ্ট রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক কখনও কনস্টেবল পদে নিয়োগের জন্য সুপারিশ করেন না। কনস্টেবল নিয়োগ হবে যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী। কোন সুপারিশে চাকুরীর সুযোগ নেই। কেউ কারও মিস্টি কথায় টাকা দিয়ে প্রতারিত হবেন না।

মোংলায় ৩ কেজি গাজাসহ আটক ২ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় ৩ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পৌর এলাকার মামার ঘাট যাত্রী ছাউনির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোংলার মিঠাখালী এলাকার শাহাদাত শিকদারের ছেলে নূর আলম শিকদার (২৫) এবং একই এলাকার হাবিবুর রহমান শেখের ছেলে নূর আলী শেখ (২৮)। আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত দুইজন-ই পেশাদার মাদক ব্যবসায়ী। এর মধ্যে নূর আলী শেখের নামে শরণখোলা থানায় একটি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রূপসার শ্রীফলতলায়  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত

 রূপসা প্রতিনিধি ঃ

আসন্ন  শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনারস প্রতিকের সতন্ত্র  চেয়ারম্যান প্রার্থী  মোল্যা দেলোয়ার হোসেন দিলু, আওয়ামী লীগ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য  এবং স্থানীয় আওয়ামী লীগকে কুলাঙ্গার বলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকালে ২ নং  শ্রীফলতলা আওয়ামী লীগ ও সকল  সহযোগী সংগঠনের আয়োজনে, স্থানীয় পালের  বাজার মোড়ে  মানববন্ধন  ও  বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে  ও রুপসা উপজেলা যুবলীগের আহ্বায়ক এবি এম কামরুজ্জামান এর পরিচালনায়, প্রধান অতিথির  বক্তব্য রাখেন –খুলনা  জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ.ম  আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম,জেলা  ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন-এমপির প্রধান সমন্বয়ক যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি,শেখ সাইদুর রহমান, বাসুদেব রায় চৌধুরী, হিরন আহম্মেদ হিরু,কামাল হোসেন লেলিন,সরদার  মনিরুজ্জামান,আকলিমা খাতুন তুলি,শামছুল আলম বাবু, আব্দুস সাত্তার শেখ,শারাফাত হোসেন উজ্জল, শামীম হাসান লিটন, শাহনেওয়াজ কবির টিংকু,আসাদ শেখ, নাজিম মোড়ল , সালাম শেখ,ফারুক বিশ্বাস, হাবিবুর রহমান, সালাম মিনা, বাবুল শেখ, হুমায়ুন শেখ, ছাত্রলীগ নেতা জুয়েল সরদার, আবির হোসেন হৃদয়, শরিফুল মল্লিক, রাশিদা, নাহিদা, হিরা,নাহার সহ নেতৃবৃন্দ প্রমুখ।

ফকিরহাটে নবনির্বাচিত সদস্য গণের শপথ গ্রহন সম্পন্ন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে ইউনিয়ন পরিষদ সমুহে নবনির্বাচিত সদস্যগণের শপথ গ্রহন অনুষ্ঠান বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার ও অনুষ্ঠানের সভাপতি সানজিদা বেগম। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, মডেল থানা পুলিশের অফিসার ইনচাজ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ কুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাসুম বিল্লাহ, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, লখপুর ইউপি চেয়ারম্যান এম ডি সেলিম রেজা, সংরক্ষিত মহিলা সদস্যা রাফেজা বেগম, জাহানারা খাতুন, ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম ও লিয়াকাত আলী শেখ প্রমুখ। ##

ফকিরহাটের টানা ৫০বছরের মত সদস্য নির্বাচিত হলেন রবিন্দনাথ

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে রবিন্দ্রনাথ হালদার নামের একজন ইউপি সদস্য টানা ১০বারের মত ইউপি সদস্য নির্বাচিত হয়ে শপথ বাক্য পাঠ করেছেন। এই নিয়ে তিনি টানা ৫০বছর ধরে একটি ওয়ার্ডে মেম্বরের দায়িত্ব পালন করেছেন। এই স্বনামধণ্য জনপ্রতিনিধিকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে নাগরীক সংর্বধনা দেওয়ার সিধান্তও গ্রহন করা হয়েছে। উপজেলার ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মানসা গ্রামের ইউপি সদস্য রবিন্দ্রনাথ হালদার (বাটুল) দীর্ঘ ৫০বছর ধরে অর্থাৎ টানা ১০বারের মত ইউপি সদস্য নির্বাচিত হয়ে এবারও শপথ বাক্য পাঠ করে আবারও মেম্বরের দায়িত্ব গ্রহন করেছেন। এবং বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে তিনি শপথ গ্রহন করেন। যা সারা দেশের মধ্যে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন(পিকেএ)। ##

ফকিরহাট উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন কমিটির সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের আয়োজনে মাসিক উন্নয়ন কমিটির সভা বৃহস্পতিবার সকাল ১০টায় অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ কুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাসুম বিল্লাহ, কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদা দিলরুবা সুলতানা, মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরির্দশক মোঃ আলীমুজ্জামান, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, লখপুর ইউপি চেয়ারম্যান এম ডি সেলিম রেজা, পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সারদার আমিনুর রশিদ মুক্তি, বাহিরদিয়া মানসা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম ওমর, মুলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হীটলার গোলদার ও সংরক্ষিত মহিলা সদস্যা রাফেজা বেগম। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প গ্রহন ও তা বাস্তবয়নের উপর আলোকপাত করে একটি সিধান্ত গ্রহন করা হয়। ##

সাতক্ষীরা ধুলিহরে নৌকার পথসভা অনুষ্ঠিত

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৮ অক্টোবর বিকাল ৫.৩০ টার সময় ধুলিহর ইউপির ভালুকা পূর্বপাড়া মোড়ে নৌকা প্রতীকের এক পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় নৌকা প্রতীকের ভোট ও দোয়া চেয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান বাবু। এ সময় আবুল হোসেন এর সভাপতিত্বে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গনেষ কুমার মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বুরহান উদ্দিন, সহ সভাপতি সালাম সানা, বীর মুক্তিযোদ্ধা শফিক আহম্মেদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম, সহ সভাপতি হযরত আলী, ভালুকা চাদপুর আল হাদিস মসজিদের সভাপতি সাংবাদিক এস এম আমির হামজা।

আরও দেখেন ছিলেন, নিছার উদ্দিন মিন্টু, আনিছুর রহমান, রফিকুল ইসলাম, ডাঃ মোস্তাক হোসেন, সনৎ কুমার মন্ডল প্রমুখ। এসময় উপজেলা সহ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে দলমত নির্বিশেষে  শত শত কর্মী সমার্থকের  উপস্থিতিতে এক জনসভায় পরিনত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,  নাসির উদ্দীন।

বাগেরহাটের মোড়েলগঞ্জ ১৫ নং সদর ইউনিয়ন চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বরদের দায়িত্ব গ্রহন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বৃহস্পতিবার বাগেরহাট মোড়েলগঞ্জের ১৫ নং ্ সদর ইউনিয়নের চোয়ারম্যান সহ নয়টি ওয়ার্ডের মোম্বরগণ ইউনিয়ন পরিষদে নিজ নিজ দ্বায়িত্ব  গ্রহন করেন। উল্লেখ্য বুধবার বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ করান  বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান এবং মোড়েলগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মেম্বরদের শপথ পাঠ করান মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ জাহাঙ্গীর আলম   এসময়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট (আসন –৪) এর মাননীয় সংসদ সদস্য  এ্যাডভোকেট আমিরুল আলম মিলন , উপজেলা চেয়ারম্যান শাহ ই আলম বাচ্চু , উপজেলা ভ’মি কর্মকর্তা মোঃ আলী আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহমিদা সাবুল।

শপথ গ্রহনে অংশগ্রহন করেন নব নির্বাচিত মেম্বরগণ মোঃ জাকির ( ওয়ার্ড নং-১) মোঃ মিলন (ওয়ার্ড নং-২) মোঃ নূরুজ্জামান (ওয়ার্ড নং-৩ ) শাহীন কাজী (ওয়ার্ড নং-৪ ) মোঃ জামাল হাওলাদার (ওয়ার্ড নং-৫ ) মিজানুর রহমান (ওয়ার্ড নং-৬ ) মোঃ শাহবুদ্দিন শিকদার (ওয়ার্ড নং-৭ ) মোঃ মনির মোল্লা (ওয়ার্ড নং-৮ ) মোঃ মনির মোল্লা (ওয়ার্ড নং-৯ ) মহিলা সংরক্ষিত আসনের নাসিমা (ওয়ার্ড নং-১,২,৩ ) রাজিয়া বেগম (ওয়ার্ড নং- ৪,৫,৬ ) জাহানার আক্তার খুকি (ওয়ার্ড নং-৭,৮,৯ ) শপথ গ্রহনকারী নির্বাচিত প্রতিনিধিরা আজ থেকে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করিবেন। 

.

নৌকার প্রার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে কুলিয়ায় মানববন্ধন

কে এম রেজাউল করিম দেবহাটা

নৌকার প্রার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে কুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় কুলিয়া নতুন বাজারে এ কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম মজনুর রহমান, দেবহাটা উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলামসহ আওয়ামী লীগ সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা শতশত মানুষ উপস্থিত ছিলেন।

এসময় নৌকার প্রাথী আসাদুল ইসলাম বলেন, কোন অযোগ্য ব্যক্তিকে জননেত্রী শেখ হাসিনা নৌকা তুলে দেননি। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার শরীরে আওয়ামী লীগের রক্ত। আমি যোগ্য বলেই জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমি নৌকার মাঝি হিসাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাবো। কুলিয়া ইউনিয়নের মানুষ আমাকেই চাই। আমি ইউনিয়নবাসীকে একটি মডেল ইউনিয়ন উপহার দিবো।

সংসদ সদস্য রুহুল হককে ফুলেল শুভেচ্ছা

কে এম রেজাউল করিম দেবহাটা

সাতক্ষীরা-৩ আসনের সাংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আলহাজ্ব আ ফ ম রুহুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুলিয়ার ইউপি চেয়ারম্যান প্রার্থী আসাদুল ইসলাম। বৃহস্পতিবার বেলা ১২ টায় সংসদ সদস্য ঢাকা থেকে কুলিয়া এলাকায় পৌঁছালে অসংখ্য নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আসাদুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম মজনুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, হাফিজুর রহমান হাফিজ, নাজমুল হুদা সহ আওয়ামী লীগ সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা শতশত মানুষ উপস্থিত ছিলেন।

পরে সংসদ সদস্য নিজ বাসা নলতার উদ্যোশে রওনা হন।

দেবহাটায় গনটিকা ২য় ডোজের উদ্বোধন

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটায় গনটিকার ২য় ডোজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৫টি ইউনিয়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এদিকে সখিপুর ইউনিয়নে ২য় ডোজের টিকা কর্মসূচীর শুভ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও

৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, ইউপি সচিব গোলাম রব্বানী সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রামপুলিশ বৃন্দ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়া সদর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীরের আনারসের পক্ষে কর্মী সভা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া সদর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের আনারস প্রতিকের পক্ষে ৩,৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের যৌথ কর্মী সভার আয়োজন করা হয়। বিকেলে এ কর্মী সভায় সভাপতিত্ব করেন দীলপদ দাস। বক্তৃতা করেন, এস এম জামসেদ, আতাউর রহমান, আব্দুল হালিম শেখ, দুৎকুমার দাস, মজিদ শেখ, সুলতান জোয়াদ্দার, তালেব জোয়াদ্দার, প্রকাশ দাস, রফি মোড়ল, শাহাজান শেখ প্রমুখ। সন্ধ্যায় আরাজি ডুমুরিয়া মল্লিকপাড়া, বিশ্বাসপাড়া, সাজিয়াড়া গাজীপাড়ার সকল বাড়িতে যেয়ে আনারসের পক্ষে ভোট প্রার্থনা করেন। এদিকে সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন ।

শেখ মনিরুল ইসলাম এর পক্ষে পালপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

 আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী শেখ মনিরুল ইসলামের পক্ষে পালপাড়া এলাকাবাসীর উদ্যোগে এক উঠান বৈঠক ২৭ অক্টোবর রাত ৯টায় আফিলগেট পালপাড়ায় অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন দুলাল চন্দ্র সরকার। উক্ত বৈঠকে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী  আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম। বক্তৃতা করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ শেখ আকতার হোসেন, কাজী আজাদুর রহমান হিরোক,শংকর পাল, খোকন পাল, কমল কৃষ্ণ পাল, খসরুজ্জামান, খান আবু জাফর, শেখ বাবুল হোসেন, আব্দুস সাত্তার মোল্যা, মোঃ হুমায়ুন মেম্বার, মুক্তা বেগম, সন্তস পাল, ভুবতী পাল, জগন্নাত পাল, জসিম শিকদার, মাইকেল শিকদার, কাজী মঈনুল কবীর, রবিন্দ্রনাথ, গণেশ সরকার, বিশ^জিত পাল প্রমুখ। সভায় বক্তারা বলেন আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আটরা গিলাতলা ইঊনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নৌকা প্রতিকের কোন বিকল্প নেই। চেয়ারম্যান প্রার্থী শেখ মনিরুল ইসলাম বলেন নৌকা প্রতিকের যারা বিরধিতা করছেন তাদের বিরুদ্ধে অতি সত্বর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান। তিনি আরোও বলেন সকল ভেদাভেদ ভুলে দলীয় সভানেত্রী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলকে এক যোগে কাজ করতে হবে।

পথের বাজার চেকপোষ্টে ২ কেজি গাঁজা সহ ২ মহিলা মাদক ব্যবসায়ী আটক

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেকপোস্টে বৃহস্পতিবার ২৮ অক্টোবর নিয়মিত তল্লাসী চলাকালে ফুলতলা থেকে দৌলতপুর অভিমুখি ইজিবাইকে তল্লাশী চালায়, এ সময় মহিলার কাছে থাকা ভ্যানিটি ব্যাগের ভিতর থেকে   ২ কেজি গাঁজা সহ ২ মহিলা মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলো বেনাপোল দুর্গাপুর গ্রামের আঃ সাত্তারের স্ত্রী মাহফুজা বেগম (৫০) ও একই এলাকার কওছারের স্ত্রী আকলিমা বেগম (৪৫)। খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান পথের বাজার  ফাড়ী ইনচার্জ এস আই রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উক্ত ব্যক্তিদের আটক করে।  আটককৃত ২ জনের নামে  মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (৩০ অক্টোবর থেকে ০৫ নভেম্বর) ২০২১ পালিত হবে

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (৩০ অক্টোবর থেকে ০৫ নভেম্বর) ২০২১ পালিত হবে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ৩০ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯টায় কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করবেন।

নগরীর ৪৯৮টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১২ বছর বয়সী ৯৩ হাজার ৮’শ ৭২ জন এবং ৯৩ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৬ বছর বয়সী ৫৫ হাজার ৮’শ ৯৮জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আইচগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শফিকের গণসংযোগ

খবর বিজ্ঞপ্তি

রূপসার ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী (মোটর সাইকেল প্রতীক) আলহাজ¦ শেখ শফিকুল ইসলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার ইউনিয়নের মিলকী দেয়াড়া, বারো পূর্ণের মোড়, বাগানবাড়ি ও স্টান্ডার জুট মিলস্সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় মো. মিরাজুল ইসলাম শেখ, মো. রেজাউল হক খোকন, মো. আব্দুল জব্বার, মো. সোহরাব হোসেন, আবু সাঈদ, মো. খায়রুল ইসলাম, মো. আলম, মো. সিহাব উদ্দিন, মো. আরাফাত হোসেন, মো. মুসা, ডা. এস এম একলাস আলী, মো. ইলিয়াস মল্লিক, মো. ফরিদ সরদার, মো. আমজাদ কাজী, মো.মহসিন, হাসেম শেখ, মো. রজব আলী, মো. জাহাঙ্গীর  হোসেন, মাসুম বিল্লাহ ও মো. সাকিলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নড়াইলে শান্তিপূর্ণ ভাবে ইউপি নির্বাচন করার লক্ষ্যে মতবিনিময় সভা

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে শান্তিপূর্ণ ভাবে ইউপি নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১১টাই পুলিশ লাইন্স-এ অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়। অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল সদর থানার ওসি শওকত কবির, ওসি (ডিবি) সুকান্ত কুমার সাহা, নড়াইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, নির্বাচনে কোন প্রকার সহিংসতা ঘটানোর চেষ্টা করলে বা করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। কোন প্রকার বিশৃংখলা ঘটানোর চেষ্টা করলে পুলিশ কঠোর হস্তে তা দমন করবে। এ জন্য সকলকে সব সময় সজাগ থেকে পুলিশকে সত্য তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সকলের আন্তরিক সহযোগিতা থাকলে অবশ্যই ভোট শান্তিপূর্ণ হবে।

সাম্প্রাদায়িক সম্প্রীতি,সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সমুন্নত রাখার লক্ষ্যে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাম্প্রাদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সমুন্নত রাখার লক্ষ্যে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় পৌরসভার সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্যানেন মেয়র কাজী ফিরোজ হাসান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আক্তারুজ্জামান, থানা মসজিদের ইমাম মাহামুদুল হাসান, সাতক্ষীরা জেলা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরের পুরোহিত শ্যামল চ্যাটার্জী, পুরাতন সাতক্ষীরা রাধা শ্যাম সুন্দর দূর্গা মন্দিরের অধ্যক্ষ পরম পুরুষ দাশ ব্রক্ষচারী, পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, শারদীয় দূর্গাপুজা চলাকালিন কুমিল্লার নানুয়ার দীঘির পাড় মন্দিরে পরিকল্পিতভাবে পবিত্র কোরআন শরীফ রেখে দেশব্যাপী সাম্প্রদায়িক হামলা চালিয়ে দেশের সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিল একটি গোষ্টি। তারা কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালি, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুসহ হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। বক্তারা এ সময় এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

বেনাপোলে বিপুল পরিমান তৈরী পোষাক ও প্রশাধন সামগ্রী জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা 

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে আজ বৃহস্পতিবার বিকেলে এক পাসপোর্ট যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় বিভিণœ ধরনের পোষাক ও প্রশাসন সামগ্রী জব্দ করেছে কাস্টমস কার্মকর্তারা।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো: আজিজুর রহমান জানান, ভারত থেকে পাসপোর্ট যাত্রীরা ব্যাগেজে বিপুল পরিমান চোরাচালানী পন্য পাচার করে আনছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে শাড়ী, থ্রীপিচ, বাচ্চাদের ড্রেস, শাল চাদর , কম্বল ও প্রসাধন সামগ্রী জব্দ করা হয়। মালামাল বেনাপোল কাস্টমস হাউসের গুদামে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে একটি বিভাগীয় মামলা হয়েছে।

নগরীতে র‌্যাবের অভিযানে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ায় গ্রেপ্তার ১ 

স্টাফ রিপোর্টার

নগরীর লবনচরা থানা এলাকায় অভিযান চালিয়ে সনাতন ধর্মাবলম্বীদের উত্তপ্ত করতে কুমিল্লার ঘটনা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার (২৭ অক্টোবর) রাত সোয়া ৯টায় লবনচরার বোখারীয়া জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন উত্তম মজুমদার (৩১)।  

র‌্যাব-৬ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত উত্তম সাইবার অপরাধের সংগে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। উত্তম মজুমদার বরিশাল বিএম কলেজ থেকে এমএ সম্পন্ন করে খুলনায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করে আসছিলো। গত ১৩ অক্টোবর থেকে উত্তম মজুমদার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য পোস্ট করে আসছিলো। ওই ফেসবুক পেজ এ উত্তম মজুমদার তার ফেসবুক পোস্টে বলেন “শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে কুমিল্লা নগরীর পূজামন্ডপে হনুমানের মূর্তির পায়ের উপর পবিত্র কুরআন শরীফ পাওয়াকে কেন্দ্র করে উস্কানিমূলক পোষ্ট, নোয়াখালীতে ধর্ষণের স্বীকার সেই ১০ বছরের বোনটির ডেড বডি, হিন্দুদের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও, আর কতো ভাঙ্গবি, বাংলাদেশে চলমান হিন্দু গণহত্যার প্রচেষ্টার জেরে আসাম-বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা ধিক্কার সেই হিন্দুদের যাদের ১০টা #হ্যাজট্যাগ দিতে কষ্ট হয়, চাঁদপুরের হাজীগঞ্জে ০৩ জন এবং নোয়াখালীর চৌমুহনীতে ০২ জনসহ মোট ০৫ জন ধর্ষিত, নোয়াখালীর বর্তমান অবস্থা ১৯৪৬ সালের মতো হয়ে গেছে।

প্রাথমিকভাবে উত্তম মজুমদার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়নি। উত্তম মজুমদারের মনে হতো এই দেশে হিন্দু সম্প্রদায় নির্যাতিত। তাই তাদের নিয়ে নেতিবাচক ও বিভ্রান্তিকর পোস্ট করলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা উত্তপ্ত হবে। আইন শৃংখলা বাহিনী ও মিডিয়া নিরব আছে মর্মে এটাই তার মোটিভ ছিলো বলে ধারণা করা হয়। গ্রেফতারকৃত আসামী উত্তম মজুমদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪৬০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর হরিণটানা গ্রামের মো. আনিচুর রহমানের ছেলে    মো. জিয়াউর রহমান (২৯) ও মো. আব্দুল জলিলের ছেলে মো. হাসিবুল হাসান (২৫), খালিশপুর হাউজিং বাজারের কাশেম আলীর ছেলে মো. ওয়হিদ হোসেন (৩০) ও মো.  বাচ্চু মিয়ার ছেলে মো. রানা (২৮), বড় বয়রার মো. আব্দুল মালেকের ছেলে মো. সোহেল হোসেন সাগর (৪০), হরিণটানা থানার জয়খালী গ্রামের করিম গাজীর ছেলে মোছা. সেতু খাতুন (২১) ও যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবার বেড় গ্রামের মৃত. দুদু চৌধুরীর ছেলে মো. আলমগীর হোসেন (৩৫)। 

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪৬০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে।

নগরীতে ডিবির অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

নগরীর দৌলতপুর থানাধীন যশোর রোডস্থ মহাসিন মোড়ে অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর যশোর জেলার শার্শা থানার সুবর্ণখালী বাজারের পূর্ব পাশের বাসিন্দা মো. আব্দুল মজিদের ছেলে মো. ফারুক হোসাইন (৩৩) ও  বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারপোতা বাজারের পাশের বাসিন্দা মৃত. মোহাম্মাদ আলীর ছেলে মো. নূর হোসেন ওরফে সুজন (২৭)। 

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, ২৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন যশোর রোডস্থ মহাসিন মোড়ে অভিযান পরিচালনা করে মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম। এসময় ঔষধ বিতানের সামনে

থেকে ৪৪ বোতল ফেন্সিডিলসহ ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা জেলার লাবসা ইউনিয়নের মাগুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ২৭ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার তালা থানার সরুলিয়া (মাঝেরপাড়া) গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. রাসেল হোসেন (২০)। 

র‌্যাব-৬ জানায়, ২৭ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা জেলার লাবসা ইউনিয়নের মাগুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় মাগুরা জামে-মসজিদ সংলগ্ন ঈদগাহ এর সামনে থেকে ১৮০ পিস ইয়াবাসহ রাসেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শহীদ রাসেল-এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা যুব মৈত্রীর আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

২০০৬ সালের ২৮ অক্টোবর সম্প্রদায়িক অপশক্তি বিএনপি-জামাতের হাতে নিহত যুব মৈত্রী নেতা শহীদ রাসেল আহম্মেদ খান-এর ১৫তম মৃত্যুবার্ষিকীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় বাংলাদেশ যুব মৈত্রী খুলনা জেলা শাখার উদ্যোগে খুলনা আইনজীবী সমিতি ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জেলা যুব মৈত্রীর সিনিয়র সহ-সভাপতি নারায়ণ সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড. কামরুল হোসেন জোয়ার্দ্দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান। প্রধান আলোচক ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির খুলনা শাখার সদস্য এড. মাইকেল ম-ল, বিশিষ্ট সমাজসেবক খ ম শাহীন, যুব মৈত্রী জেলা সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন, কোষাধ্যক্ষ কৃষ্ণ কান্তি ঘোষ, সাবেক ছাত্র মৈত্রী নেতা মীর মানিক প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান দেশের প্রেক্ষাপটে একদিকে যেমন লুটপাট, ঘুষ-দুর্নীতি, আমলাদের সীমাহীন দৌরাত্ম, সাম্প্রদায়িক শক্তির আবির্ভাব, অন্যদিকে উন্নয়নের যাতাকলে ক্রমবর্ধমান দ্রব্যমূলের ঊর্ধ্বগতির চাপে সাধারণ জনগণ দিশেহারা হয়ে পড়েছে। এ সময় শহীদ রাসেলের মত নির্ভীক সাহসী যুবকদের সংগঠিত করে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।   

নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিক হারুন অর রশিদের মা’য়ের মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি-

অভয়নগরের নওয়াপাড়া প্রেস ক্লাবের সাংবাদিক ও অনলাইন নিউজ পোর্টাল পোষ্ট পিয়নের প্রকাশক ও সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ এর মা মৃত্যু বরণ করেছে। ২৭ অক্টোবর (বুধবার) দিবাগত রাত অনুঃ ১২.২০ মিঃ তিনি ইন্তেকাল করেন।

পরিবার সূত্রে জানাযায়, তিনি বয়সের কারনে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, গত ২৭ অক্টোবর তিনি অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা তাকে স্থানীয় সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালীন রাত ১২.২০ মিনিটে শেষ নির্শ্বাস ত্যাগ করেন। মর্হুমার জানাজা নামাজ আজ সকাল ১১ টায় নওয়াপাড়া নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পর্ণ করা হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।