বেনাপোল প্রতিনিধি ।।
ভারত থেকে পাচার করে আনা আমদানি নিষিদ্ধ যৌন উওেজক ট্যাবলেট সহ বিপুল পরিমান ওষুধ জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার রাতে ভারতে থেকে পাসপোর্ট যোগে আসা ল্যাগেজ পার্টির সদস্যদের ব্যাগেজ তল্লাশী করে ৭ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ এসব ওষুধ জব্দ করা হয়।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ওষুধ পাচার করে দেশে আনা হচেছ এমন ধরনের গোপন সংবাদ পেয়ে যুগ্ন কমিশনার তার টিম নিয়ে কাস্টমস চেকপোস্টে অভিযান চালিয়ে যৌন উওেজক ট্যাবলেট, সার্জিকাল কেটগাট, মেডিসিন পাউডার, ল্যাবরেটরি রি-এজেন্ট ও বভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধ বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।









































