Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

7

টুঙ্গীপাড়া থেকে ঢাকায় আনা হবে বাংলাদেশ গেমসের মশাল
ক্রীড়া প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমামেন জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপল্েয আয়োজিত বাংলাদেশ গেমসের মশাল টুঙ্গীপাড়ায় প্রজ্জ্বলন করে ঢাকায় আনা হবে। ৩১ মার্চ জাতির পিতার জন্মভূমি থেকে মশাল যাত্রা করে ওই দিন ঢাকায় পৌছবে।
পরের দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমসের উদ্বোধন করবেন। গতকাল বৃহস্পতিবার কুর্মিটোলা গলফ কাবের ব্যানকুয়েট হলে গেমসের লোগো, মাসকাট উন্মোচনের পর সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
তবে এবারের বাংলাদেশ গেমসের মশাল কে প্রজ্জ্বলন করবেন তা এখনো ঠিক হয়নি। সংবাদ সম্মেলনে গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ জানিয়েছেন, বিভিন্ন সময়ে আন্তর্জাতিক সাফল্য আনা কয়েকটি নাম আমাদের কাছে আছে। আগামী ১০ মার্চ সাংগঠনিক কমিটির সভায় চূড়ান্ত হবে কে মশাল প্রজ্জ্বলন করবেন আর কে জাতীয় পতাকা বহন করবেন।
গেমসের বাকি নেই এক মাসও। তবে দেশের খেলাধুলার প্রধানত্রে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় এখনো গেমসের বাতাস লাগেনি। কোনো প্রচার-প্রচারণা নেই। ভেন্যুগুলো যথারীতি অপরিস্কার। এ প্রসঙ্গে বিওএ মহাসচিব বলেছেন, ‘লোগো ও মাসকাট উন্মোচনের মধ্যে দিয়ে গেমসের প্রচারণা শুরু হলো। আর ভেন্যুগুলো পরিস্কার করে খেলার উপযোগী করার জন্য আমরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপকে অনুরোধ করেছি। তারা বলেছেন, গেমস শুরুর আগেই সব ঠিকঠাক হয়ে যাবে।’
১ থেকে ১০ এপ্রিল হবে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। বিওএ মহাসচিব আশা করছেন, এই গেমেসর মাধ্যমে দেশের খেলার সার্বিক চিত্র উঠে আসবে। তখন আমরা বুঝতে পারবো কোন খেলা কি অবস্থায় আছে। কোনটা এগিয়েছে আর কোনটা পিছিয়েছে। ৩১ ডিসিপ্লিনে সাড়ে ১০ হাজারেরও বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন গেমসে। মোট স্বর্ণপদক ৩৯৬ টি।

সাবিনার তৃতীয় হ্যাটট্রিকে বসুন্ধরার জয়
ক্রীড়া প্রতিবেদক
অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বসুন্ধরা কিংস। মেয়েদের ফুটবল লিগে সব বাধা পেরিয়ে একের পর এক ম্যাচ জিতে চলেছে সাবিনা-মৌসুমীরা।
গতকাল বৃহস্পতিবার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে তারা। আগের দুটি ম্যাচে ১২ ও ১৩ গোলে জিতেছিল। এবার নাসরিন স্পোর্টস একাডেমির বিপে জয়টা এলো ৯ গোলে। আগের দুটি ম্যাচে যেমন স্ট্রাইকার সাবিনা খাতুনের অবদান। গতকালের ম্যাচেও তাই। টানা তৃতীয় হ্যাটট্রিক করলেন সাবিনা। তিন ম্যাচে তার গোল ৯টি।
এই জয়ে বসুন্ধরা তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। তিন ম্যাচে প্রথম হার দেখলো নাসরিন একাডেমি। গোল চারটি হয়েছে ৩, ৪১, ৪৪ ও যোগ করা সময়ে।বিরতির পরও গোলবন্যা ছিল বসুন্ধরার। ৪৮, ৫১, ৭১, ৮৫ ও যোগ করা সময়ে আরও ৫ গোল এসেছে।
ম্যাচ শেষে সাবিনা খাতুন বলেছেন, ‘এই লিগে টানা তিন ম্যাচে হ্যাটট্রিক করে খুব ভাল লাগছে। এজন্য সতীর্থদের অবদান আছে। অবশ্য এর আগের লিগেও টানা হ্যাটট্রিক আছে। সেটা ২০১১ সালে। ওই লিগে ২৭ গোল করেছিলাম শেখ জামালের হয়ে। আমাদের দল বেশি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে এটাই আমার কাছে বড় বিষয়। আমাদের ল্য চ্যাম্পিয়ন হওয়া।’
কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে জামালপুর কাচারিপাড়া একাদশ ও এফসি উত্তরবঙ্গ গোলশূন্য ড্র করেছে।

‘অধিনায়ক’ মাশরাফির অবসর ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের হয়ে ২০১০ সালে প্রথম ওয়ানডে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে মাশরাফি বিন মর্তুজার। তবে ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাওয়ায় অধিনায়কত্বও হারান তিনি। জিম্বাবুয়ের বিপে ২০১৪ সালে আবার ওয়ানডে অধিনায়কত্ব ফিরে পান। সেই জিম্বাবুয়ের বিপইে অধিনায়কত্ব ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন ‘নড়াইল এক্সপ্রেস’।
সিলেটে আজ সিরিজের শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়ে অধিনায়কত্ব থেকে বিদায় নিতে চলেছেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’। গতকাল বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন গণমাধ্যমকে।

তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে খুলনা স্টাইকার্সের জয়
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে জয় পেয়েছে খুলনা স্টাইকার্স। গতকাল বৃহস্পতিবার খালিশপুর প্রভাতি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা এক উইকেটের ব্যবধানে হারিয়েছে শহীদ শেখ আবু নাসের ক্রিকেট একাডেমিকে।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে মাত্র ১৫৩ রান সংগ্রহ করে শহীদ শেখ আবু নাসের ক্রিকেট একাডেমি। দলের রায়হান ২৫, নুরুজ্জামান ১৯, শাহিনুর ১৬ ও আল আমিন ১৫ রান করেন। খুলনা স্টাইকার্সের হয়ে ৪টি উইকেট নেন সিয়াম। এছাড়া ৩টি উইকেট পায় শুভ। জবাবে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে ৯উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায় খুলনা স্টাইকার্স। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রানে অপরাজিত থাকেন তুষার। রেজওয়ান করেন ২৮রান। প্রতিপক্ষের হয়ে ২টি করে উইকেট লাভ করেন মুসাদ্দার, চয়ন ও শাহিনুর।

বঙ্গবন্ধু প্রাইজমানি দ্বৈত ক্যারাম বোর্ড টুর্নামেন্টের উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদক
মুজিব বর্য উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু প্রাইজমানি দ্বৈত ক্যারাম বোর্ড টুর্নামেন্ট -২০২০ এর উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
প্যানেল মেয়র ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আকবর টিপু টুর্নামেন্টের আয়োজক ও সভাপতি’র উপস্থিতে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন, ফরিদা ইয়াসমিন, মাসুদুর রহমান মল্লিক, শেখ হায়দার আলী, আমজাদ হোসেন, সাবিয়া ইসলাম, মো. মনিরুজ্জামান, জাবিদ হোসেন, ফজলে রাব্বী, কাইয়ুম গোরা, প্রমুখ।

বাগেরহাটে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ক্রীড়া প্রতিবেদক
বাগেরহাটে বঙ্গবন্ধু পৌর ওয়ার্ড টি-টোয়েন্টি-২০২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এই টুর্নামেন্টে বাগেরহাট পৌরসভার ১০টি ওয়ার্ড (দল) অংশগ্রহণ করছে। প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকর সঙ্গে খেলবে টুর্নামেন্টে।
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ফিরোজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট প্রেসকাবের সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।

পাইওনিয়ার ফুটবলে ইলিয়াস সংসদ চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
তৃতীয় বিভাগে খেলার টিকিট আগেই পেয়েছিল মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ। কাবটির ল্য ছিল পাইওনিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েই মিশন শেষ করা। সে ল্য পূরণ হয়েছে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বাবার নামের এ কাবটির।
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ ২-১ গোলে হারিয়েছে এফসি উত্তরবঙ্গকে। ২১ মিনিটে জাফরউল্লাহ সারাফাতের গোলে এগিয়ে যায় ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ। তবে মাত্র ৭ মিনিট পর তাদের সে উল্লাস থামিয়ে ম্যাচে সমতা আনে এফসি উত্তরবঙ্গ। ২৮ মিনিটে গোলটি করেন লিওন প্রধান। ৮৬ মিনিটে ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসসের জয়সূচক গোলটি করেছেন জনি শেখ।

টি-টোয়েন্টি দলে নতুন মুখ নাসুম
ক্রীড়া প্রতিবেদক
জিম্বাবুয়ের বিপে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনার বিপিএলে খেলেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। দ্যুতি ছড়িয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন এ স্পিনার। ১৩ ম্যাচ খেলে পেয়েছিলেন ৬ উইকেট। ইকোনমি ৭.২৬। স্ট্রাইক রেট ৪২।
বাংলাদেশ স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন, মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক
বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ভারত-ইংল্যান্ডের প্রথম সেমিফাইনাল। গ্রুপ পর্বে বেশি পয়েন্ট থাকার সুবিধা নিয়ে ভারত চলে গেছে ফাইনালে। অস্ট্রেলিয়া-দণি আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনালও একই ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হওয়ায় এই ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। আবহাওয়া অনুকূলে আসায় সেমিফাইনাল হয়েছে। এবং রোমাঞ্চকর লড়াই জিতে ফেবারিট অস্ট্রেলিয়া উঠে গেছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।
তবে এ ম্যাচেও বাগড়া দিয়েছিল। ম্যাচের শুরুতে ও মাঝে বৃষ্টি বাধা দেওয়ায় ডাকওয়ার্থ-লুইসে হয়েছে ফল নির্ধারণ। যেখানে দণি আফ্রিকাকে ৫ রানে হারিয়ে মেলবোর্ন ফাইনালের টিকিট কেটেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৮ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ফাইনালে অস্ট্রেলিয়া লড়বে ভারতের বিপ।ে ষষ্ঠবার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া, আর ভারতের এটি প্রথম ফাইনাল।

করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস আতঙ্কে পুরো বিশ্ব। ফিফা-এএফসিও এর বাইরে নয়। ইতালির ঘরোয়া ফুটবলে তো একাধিক ম্যাচ স্থগিত হয়েছে। আসন্ন বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ নিয়ে তাই ফিফা-এএফসি বেশ সচেতন, তারা খেলোয়াড়দের স্বাস্থ্যের দিকে বেশি নজর দিচ্ছে। তারা এ নিয়ে অংশগ্রহণকারী দেশসমুহের সঙ্গে কথাও বলবে।
অফিশিয়াল ওয়েবসাইটে এ নিয়ে বিবৃতি দিয়েছে এএফসি। আগামী ২৬ মার্চ সিলেটে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে সিলেটের। সেই ম্যাচ নিয়ে এখনই উদ্বিগ্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।

এমবাপ্পের হ্যাটট্রিকে ট্রেবলের হাতছানি পিএসজির
ক্রীড়া প্রতিবেদক
কাইলিয়ান এমবাপ্পে করলেন হ্যাটট্রিক। ১০ জনের অলিম্পিক লিওঁকে ৫-১ গোলে উড়িয়ে দিলো প্যারিস সেন্ট জার্মেই। ফরাসি কাপ ফাইনালে উঠে ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্নও বাঁচিয়ে রাখলো তারা।
আগামী ৪ এপ্রিল লিগ কাপ ফাইনালে এই লিওঁর মুখোমুখি হবে পিএসজি। ওই ম্যাচের মহড়া হয়ে গেল বুধবার। এমবাপ্পের তিন গোলের সঙ্গে নেইমার ও পাবলো সারাবিয়া জাল খুঁজে পান। আগামী ২৫এপ্রিল কাপ ফাইনালে স্তান্দে রেনেস কিংবা সেইন্ট এতিয়েনের মুখোমুখি হবে পিএসজি। লিগ ওয়ানে ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। তাদের চেয়ে ১৩ পয়েন্ট পেছনে নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্শেই (৫৫)।