সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও গ্রেফতারের ঘটনায় কেইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। আজ মঙ্গলবার কেইউজে সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ এবং সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট এক যুক্ত বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে কেইউজে সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার বেলা সাড়ে তিনটার দিকে রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্ন অজুহাতে তার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালান। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। অবশেষে তাকে রাত নয়টার দিকে অত্যন্ত অমানবিকভাবে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
বিবৃতিতে কেইউজে সভাপতি এবং সাধারণ সম্পাদক আরও বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে রোজিনা ইসলামের আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে। তিনি ইতোপূর্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি নিয়ে অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন। একারণে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে নির্যাতন এবং হয়রানি করছেন। এটি স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি করবে।
কেইউজে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটি নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে স্বাধীন সাংবাদিকতা এবং সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার আহ্বান জানান।
অন্যথায় কেইউজের নেতৃত্বে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ধর্ষক এএসআই মোখলেছুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্প্রীতি ফোরামের
খবর বিজ্ঞপ্তির
খুলনার পিটিআই কেন্দ্রে কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত নারীকে ধর্ষণ এর অভিযোগে অভিযুক্ত হয়েছেন খুলনা থানার এএসআই মোখলেছুর রহমান। পুরো বিশ^ যখন থমকে গেছে করোনা মহমারীর ভয়াল থাবায় সেখানে থেমে নেই নারী নির্যাতন ও ধর্ষণের মত জঘন্য কাজ। রক্ষক হয়ে গেছে ভক্ষক। রক্ষকের দায়িত্বে থাকা পুলিশের কাছেও নিরাপদ নন নারীরা। কোয়ারেন্টাইন সেন্টারেও ধর্ষনের শিকার হতে হচ্ছে তাদের। সেই ধর্ষককে রক্ষা করার জন্য পুলিশ ধর্ষন মামলার ধারা পরিবর্তন করে দিয়েছে। যাতে ও ধর্ষকের সাজা কমে যাবে। পুলিশের এই ধর্ষক এএসআই মোখলেছুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সম্প্রীতি ফোরাম এর সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, পুলিশ ধর্ষণ মামলা না নিয়ে তার পরিবর্তে নির্যাতন মামলা হিসেবে নিয়েছে। এই জঘন্য কর্মকান্ডের তীব্রনিন্দা জানানোসহ অপরাধীকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, সম্প্রীতি ফোরামের এর সিলভী হারুন, শেখ মোঃ আশরাফ উজ জাম্মান, আরিজুল ইসলাম আরজু, ইসরাত আরা হীরা, মিনা আজিজুল রহমান, সালমা জাহান মনি, মুজাহিদুল ইসলাম শামীম, নূরুল ইসলাম খান মিঠু, দিপক সরকার, এ্যাড.মোঃ মমিনুল ইসলাম, ফারহানা নিপু, কালিপদ দাস, নারায়ন চন্দ্র দাস, মো সাবির খান, কৃষ্ণা দাস, রাধা দাস, জাকির ইকবাল অপু, আলমগীর হান্নান, বিকাশ কুমার দাশ প্রমুখ।
খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নিন্দা
খবর বিজ্ঞপ্তি
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগ এনে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক মামলা দায়ের এবং ৫ঘন্টা আটকে রেখে হেনস্থা ও হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির জোড় দাবি জানিয়েছেন। একই সাথে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও নির্যাতনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সভাপতি মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, সহ- সভাপতি বাংলাদেশ টেলিভিশনের খুলনা শিল্পঞ্চাল ও মংলা সমুদ্র বন্দর প্রতিনিধি মিজানুল ইসলাম,সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন , কোষাধ্যক্ষ ইন্ডিপেনডেন্টের খুলনা প্রতিনিধি অভিজিৎ পাল, নির্বাহী সদস্য যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান কনক রহমান ও চ্যানেল নাইন এর বিভাগীয় প্রতিনিধি ইয়াসীন আরাফাত রুমী। আগামীকাল বেলা ১১টায় নগরীর শিববাড়ি মোড়ে সংগঠনের উদ্যোগে রোজিনা ইসলামকে হেনস্থা ও নির্যাতনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনিুষ্ঠিত হবে।
সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
মোঃ রেজাউর রহমান তনু কুষ্টিয়া
প্রথম আলার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা। একই সাথে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
মঙ্গলবার( ১৮ মে ) কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু চত্বরে বিক্ষোভ ও মানববন্ধনে এ দাবি জানানো হয়। কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে বিকেল ৪টায় বিক্ষোভ ও মানববন্ধন শুরু হয়ে ঘন্টাব্যাপী চলে বিকেল সাড়ে পাঁচটায় শেষ হয়।
সাংবাদিকের এই কর্মসূচীতে একাতœতা ঘোষণা দিয়ে সেখানে যোগ দেন স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মিরা। প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার সদস্যরাও মানববন্ধনে অংশ নেন।
কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুর সঞ্চালনায় সেখানে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক হাসান আলী, শরীফ বিশ্বাস, রবিউল ইসলাম দোলন, শেখ হাসান বেলাল, নাহিদ হাসান তিতাস, শামীমুল হাসান অপু, হাসিবুর রহমান রিজু, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য কারশেদ আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধঅ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিবেশ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খলিলুর রহমান মজু, কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম আর শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘন্টা ধরে আটকে রেখে হেনন্তা করেছে। এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ঘটনার মূলহোতা অতিরিক্ত সচিবের কিভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন তা খতিয়ে দেখারও দাবি জানান বক্তারা। তারা বলেন, আজ দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে তখন এক শ্রেণীর সরকারী কর্মকর্তা সাংবাদিক নির্যাতনের মত গর্হিত কাজে জড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চাইছেন। এদের চিহ্নিত করার দাবি জানান বক্তারা। আরোও বক্তারা দাবি তোলেন, পেশাদার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে যারা কক্ষে দীর্ঘক্ষণ আটকে নির্যাতন করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এবং একই সাথে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। রোজিনাকে মুক্তি না দেওয়া পর্যন্ত কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকেরা রাজপথ ছাড়বে না।
খুলনা জেলা আওয়ামী লীগ নেতার সাথে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার ১৮ মে ২০২১ ইং তারিখ সন্ধ্যায় খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. ফরিদ আহমেদ এর সাথে তার নিজস্ব কার্যালয়ে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে- শেখ রেজাউল করিম রেজা, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আজীম মিয়া, আনসার আলী বাদল, জাহিদুর রহমান সজল, কামরুল গাজী, তাপস বিশ্বাস, মোঃ রুবেল হোসেন, আবুল হোসেন পলাশ, জি এম তৈয়বুর রহমান, মাহামুদুল হাসান মুক্ত, আরিফ জাহান সবুজ, এস এম তুহিন হোসেন শাফিন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সোহেল, নাঈম হাসান প্রমূখ।
আওয়ামী লীগ নেতা এ্যাড. ফরিদ আহমেদ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সরকারের স্বাস্থ্য নির্দেশনা মেনে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত থাকবে হবে। দলকে আরো গতিশীল করতে সকল সহযোগী সংগঠনের সম্মেলনের বিকল্প নেই। জেলা আওয়ামী লীগ কেন্দের সাথে যোগাযোগ করে যথাসম্ভব দ্রুত সময়ে সহযোগী সংগঠনের সম্মেলন করার উদ্যোগ গ্রহন করবে। ###
বুধবার সকালে সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে গণশিল্পীর মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে বাংলাদেশ গণশিল্পী সংস্থার উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় (বুধবার) খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
খুলনায় কোয়ারেন্টিনে থাকা নারীকে ধর্ষণের তীব্র নিন্দা ও ধর্ষকের শাস্তির দাবী
খবর বিজ্ঞপ্তি
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, খুলনা জেলা’র সভাপতি কোহিনুর আক্তার কণা ও সাধারণ সম্পাদক বাসিরা সরদার পলি এক যুক্ত বিবৃতিতে গত ১৩ মে খুলনার পিটিআই-তে কোয়ারেন্টিনে থাকা ২২ বছরের নারীকে ধর্ষণের তীব্র নিন্দা ও ধর্ষকের শাস্তি দাবি করেন। নেত্রীদ্বয় ধর্ষক খুলনা মেট্রোপলিন পুলিশের প্রসিকিউশনের এ এস আই মোকলেসুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানান। বিবৃতিতে নেত্রীদ্বয় আরো বলেন, গত এক বছরের বেশী সময় সারা পৃথিবীতে করোনা মহামারী আকার ধারণ করেছে। মানুষ তাদের জীবন-জীবিকা রক্ষায় হিমসিম খাচ্ছে। কর্ম হারিয়ে প্রায় ৮ কোটি মানুষ খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনি সময়ে যখন রাষ্ট্রের পক্ষ থেকে করোনা মোকাবেলায় সর্বাত্মক সমন্বিত উদ্যোগ থাকা প্রয়োজন সেখানে আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধি পর্যন্ত সকল স্তরে দুর্নীতি ও অনিয়মের চিহ্ন। ফলে এই মহামারী জনগণের জন্য আরও কষ্টকর ও অবর্ণনীয় জীবনে ঠেলে দিয়েছে। করোনা মহামারীতে সবথেকে বেশি নির্যাতনের শিকার হচ্ছে নারীরা। খুলনায় কোয়ারেন্টিনে থাকা নারীকে ধর্ষণই দেখিয়ে দেয় নারী নির্যাতন ও করোনা মহামারী প্রতিরোধে সরকারের উদাসিনতা ও ব্যর্থতা। নেত্রীদ্বয় অবিলম্বে ধর্ষক এ এস আই মোকলেসুর রহমানের কঠিন শাস্তির দাবী জানান এবং সারা দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে নারীসহ সমাজের সকল পেশার মানুষের ঐক্যবদ্ধতা ও প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান।
সাংবাদিক নির্যাতনের ঘটনায় কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি,
প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের ঘটনায় কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, সাবেক সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, যুগ্ম সম্পাদক উৎপল দে, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল ফুয়াদ, সদস্য দীলিপ মোদক, রুহুল আমিন খান প্রমুখ।
বক্তারা প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামসহ দেশব্যাপী বিভিন্ন সময়ে সাংবাদিক নির্যাতনের ঘটনা উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি সাংবাদিক রোজিনা ইসলামের নিঃস্বার্থ মুক্তির দাবি করেন।
কেএমপি’র পুলিশ কমিশনারের খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ ক্যাম্প পরিদর্শন
ফুলবাড়ীগেট ( খুলনা ) প্রতিনিধি
কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা ১৮ মে মঙ্গলবার খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। পথের বাজার পুলিশ ক্যাম্প পরিদর্শনের সময় পুলিশিং সেবার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম (সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ তাজুল ইসলাম; সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) অমিত কুমার বর্মন; অফিসার ইনচার্জ (খানজাহান আলী থানা) প্রবীর কুমার বিশ্বাস।
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোকতার হোসেনের মাতা কাজী সাহেরা বেগম (৬৮) গতকাল রাত আনুমানিক ২.৩০ মিনিটের সময় গাজী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। ইন্না ……………রাজিউন। শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে শোক বিবৃত্তি প্রদান করেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন – সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, আইয়ুব আলী, মেহেজাবিন খান, তোতা মিয়াঁ ব্যাপারী, ইঞ্জিনিয়ার আঃ জব্বার, খাজা মঈনুদ্দিন, শিপন চৌধুরী, খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, তৌহিদুর রহমান দিপু, শাহাদাৎ হোসেন, মঈন খান সেলিম,আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, মোঃ রাজ্জাক হোসেন, আরজুল ইসলাম আরজু, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ জাহিদুল হক, শেখ আবিদউল্লাহ, শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম,শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন হাওলাদার,রেজাউল করিম, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, জিয়াউর রহমান বাবু সাহেব, এড রাকিবুল ইসলাম, এ এম আল মামুন চৌধুরী, এস এম মনির হোসেন, মশিউজ্জামান খান মশি, এড জসিমউদ্দিন খান লিটন প্রমুখ।
ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং স্বাধীন আবাসভূমির অধিকার নিশ্চিত করতে হবে: বাম গণতান্ত্রিক জোটে
খবর বিজ্ঞপ্তি
ফিলিস্তিনে সামরিক হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনীদের স্বাধীন আবাসভূমির অধিকার, দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার নিঃশর্ত মুক্তি, হেনস্তকারীদের বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা শাখার আয়োজনে আজ ১৮ মে মঙ্গলবার বিকেল ৫:৩০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, সিপিবি খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সিপিবি নেতা শেখ আব্দুল হান্নান, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, ইউসিএলবি’র সম্পাদকমন্ডলীর সদস্য কাজী দেলোয়ার হোসেন, আনিসুর রহমান মিঠ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আবদুল করীম, সহ-সভাপতি ইলিয়াস আকন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, গণসংহতি আন্দোলন নেতা সেলিম বকুল, আর এস বিপ্লব, যুব ইউনিয়নের খুলনা মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা সভাপতি কোহিনুর আক্তার কণা, সহ-সম্পাদক পারভীন আক্তার, মহানগর সদস্য সচিব শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহবায়ক আল আমীন শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সদস্য মাহিলা আক্তার আনিকা প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৪৭ সাল থেকেই ফিলিস্তিনিদের আবাসভূমি অবৈধভাবে দখল করে আসছে জায়নবাদী ইসরাইল। স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের ওপর সামরিক আগ্রাসন চালাচ্ছে। এই সুদীর্ঘ সময়ে দখলদার ইসরাইলী বাহিনীর গুলি, বোমাবর্ষণ ও নির্যাতনে হাজার-হাজার নারী-পুরুষ-শিশু মৃত্যুবরণ করেছে। বিশ্ব সা¤্রাজ্যবাদের মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রসহ সা¤্রাজ্যবাদী শক্তিগুলো এই অমানবিক ও সন্ত্রাসী তৎপরতায় প্রত্যক্ষভাবে মদদ যুগিয়ে আসছে। প্রতিবারই জাতিসংঘ পালন করেছে নীরব ভূমিকা। গত ৭ মে থেকে ১৭ মে পর্যন্ত ১২ দিন ধরে আগ্রাসী ইসরাইল বাহিনী বর্ববোরচিত সামরিক হামলা শুরু করেছে। মুসলীমদের অন্যতম প্রতিষ্ঠান আল আকসা মসজিদ প্রাঙ্গনে হামলা চালিয়েছে। হামলা করে গুড়িয়ে দেয়া হয়েছে ১২তলা একটি ভবন। এরই মধ্যে নিহত হয়েছেন ৫৮ জন শিশুসহ ২০০ শতাধিক ফিলিস্তিন নাগরিক। রমজান মাসে এ ধরনের হামলা সারা বিশ্বের মানুষের বিবেককে প্রচন্ড নাড়া দিয়েছে। বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে নিজেদের অস্ত্রের বাজার নিয়ন্ত্রণ ও ব্যবসাকে রমরমা রাখতে, তেল ও খনিজ সম্পদ লুণ্ঠন করতেই মার্কিন সা¤্রাজ্যবাদী শক্তি সন্ত্রাসী তৎপরতায় ইন্ধন যোগাচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে ঘৃণ্য হামলা, গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনিদের স্বাধীন আবাসভূমির অধিকার নিশ্চিতকরণ এবং দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি, হেনস্তকারীদের বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।
রূপসায় সদ্য যোগদান নির্বাহী কর্মকর্তার সাথে মুক্তি যোদ্ধাদের মত বিনিময়
রূপসা প্রতিনিধি :
রূপসায় সদ্য যোগদান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তার সাথে উপজেলা মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১৮ মে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সদ্য যোগদান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা দ্বয়ের হাতে ফুলেল ডালি তুলেদেন উপজেলা মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তি যোদ্ধা কমান্ডার মো. কামাল উদ্দিন বাদশা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম সভাপতির বক্তব্যে বলেন- এই উপজেলায় মুক্তিযোদ্ধাদের পাশে পেয়ে আমি গর্বিত। কারন আমার পিতাও একজন মুক্তিযোদ্ধা, তাই পিতার মত ভালবাসা আপনাদের কাছ থেকে আশা করি। এবং আমি যেন সঠিকভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারি এজন্য আপনাদের সহযোগীতা কামনা করি। তিনি আরও বলেন- আমি এ উপজেলায় কাজ করে সুনামের সাথে চলে যাবো। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা খান মাসুম বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মান, অধ্যক্ষ সরদার ফেরদাউস, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজি ইয়াহিয়া, আ: মজিদ ফকির,আ: মালেক শেখ, ওলিয়ার রহমান, আতিয়ার সরদার, জগদীশ চন্দ্র হালদার, টুকু মিনা, খোকা সেখ, গোলাম মোস্তফা, আ: ছবুর মোল্যা, আলী আকবর মোল্যা, সন্তোষ চিন্তাপাত্র, রবীন্দ্রনাথ বিশ্বাস , খান দেলোয়ার হোসেন, মোস্তাইন তালুকদার, বজলুর রশিদ প্রমূখ।
খুলনা বিভাগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রাণসামগ্রী বিতরণ
তথ্য বিবরণী
খুলনা বিভাগের বাগেরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় কর্মহীনদের মাঝে আজ (মঙ্গলবার) নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ২৩ হাজার দুইশত ২৩ উপকারভোগী পরিবারের মাঝে এক কোটি পাঁচ লাখ ৬৩ হাজার টাকার খাদ্যসামগ্রী এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ৫৩ হাজার আটশত ২৫ উপকারভোগী পরিবারের মাঝে দুই কোটি ৪২ লাখ দুই হাজার একশত ২৫ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
নড়াইল জেলা প্রশাসন এ পর্যন্ত ২৪ হাজার নয়শত ৫৪ উপকারভোগী পরিবারের মাঝে এক কোটি ২০ লাখ ৯৩ হাজার টাকার খাদ্যসামগ্রী এবং ভিজিএফ কর্মসূচির আওতায় সাত হাজার ছয়শত ৭৮ উপকারভোগী পরিবারের মাঝে তিন কোটি ৪২ লাখ ৩৫ হাজার একশত টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। দুই হাজার ৭৭ উপকারভোগী পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৩০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
মেহেরপুর জেলায় এ পর্যন্ত ১৩ হাজার দুইশত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৫৯ লাখ ৬২ হাজার পাঁচশত টাকার খাদ্যসামগ্রী এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ১৫ হাজার দুইশত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৬৮ লাখ ৬২ হাজার পাঁচশত টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ১৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বাগেরহাট জেলায় এ পর্যন্ত ৪০ হাজার পাঁচশত উপকারভোগী পরিবারের মাঝে দুই কোটি দুই লাখ ৫০ হাজার টাকার খাদ্যসামগ্রী এবং ভিজিএফ কর্মসূচির আওতায় এক কোটি ৭২ লাখ আটশত ৮৮ উপকারভোগী পরিবারের মাঝে সাত কোটি ৭৮ লাখ চার হাজার পাঁচশত ৫০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে একশত ২২টি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসন করোনায় কর্মহীন হয়ে পড়া নয়টি উপকারভোগী পরিবারের মাঝে নয় হাজার টাকার খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
খানজাহান আলী থানা বিএনপির সাধারন সম্পাদক আমজাদ হোসেনের সুস্থতা কামনা
ফুলবাড়ীগেট( খুলনা ) প্রতিনিধি
খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন দির্ঘদিন ধরে ডায়াবেটিক, হার্ট, লিভারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ১৭ মে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেলে তাকে ভর্তি করা হয় । গুরুতর অসুস্থ বিএনপি নেতা শেখ আমজাদ হোসেনের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা বিএনপি নেতৃবৃন্দ । যথাক্রমে খানজাহান আলী থানা বিএনপি সভাপতি মীর কায়সেদ আলী, নগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপি সহ সভাপতি এস এ রহমান বাবুল, গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ওহিদুজ্জামান, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ হাওলাদার আব্বাস, খানজাহান আলী থানা বিএনপি সহ-সভাপতি এনামুল হাসান ডায়মন্ড, রফিকুল ইসলাম শুকুর, মোঃ আলমগীর হোসেন, আঃ রব মুন্সি , কাজি মিজানুর রহমান, মোল্লা সোহাগ হোসেন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুস সালাম , ফকির রবিউল ইসলাম, মিনা মুরাদ হোসেন, এমদাদুল হক , মোল্লা সোহরাব হোসেন, মোল্লা সোলায়মান হোসেন, শেখ হাসিবুল হাসান, কাজি শহিদুল ইসলাম , শেখ মোসলেম , জাহিদুল ইসলাম, হেলাল শরিফ, আলহাজ্ব আল আমিন, মোক্তার বিশ্বাস, শেখ আনোয়ার হোসেন, মোঃ ফরহাদ হোসেন, মোঃ নাসির হোসেন, কামরুল হোসেন, শেখ বিল্লাল হোসেন, শেখ সেলিম, শরিফ ওবায়দুর রহমান চয়ন, মোঃ শহিদুল ইসলাম , আল আমিন হাওলাদার , মাসুম বিল্লাহ, মোঃ ইলিয়াস হোসেন, বিপ্লব হোসেন প্রমুখ ।
কয়রায় আ’লীগ নেতা নিশীথ রঞ্জন মিস্ত্রীর মায়ের মৃত্যুতে এমপি বাবু’র শোক
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিশীথ রঞ্জন মিস্ত্রী’র মা সুমিত্রা দাসী (১০২) বার্ধক্য জনিত কারণে সোমবার (১৭ মে) রাত ৯টা ১৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে ১ পুত্র ও ৪ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
ফকিরহাটে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের করুন মৃত্যু
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে টাউন নওয়াপাড়ায় নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নবম শ্রেণীর ছাত্র মো: ইয়ামিন শেখ (১৫) মারা গেছে। মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নানা সিদ্দিকুর রহমানের বাড়ীর পাশে একটি পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানার ফলে পানিতে ডুবে যায়। তাকে খুজে না পেয়ে স্থানীয়রা জাল টেনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। ইয়ামিন শেখ খুলনার দৌলতপুরের কবির বটতলা এলাকার মোহম্মদ আলী শেখের ছেলে। ঈদের দিন বিকালে সে তার মায়ের সাথে নানাবাড়ী টাউন নওয়াপাড়া বেড়াতে আসে। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ফকিরহাটে আউট অব স্কুল চিলড্রেন কর্মসুচির কর্মশালা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট ইউএনও কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০টায় সূখী মানুষের আয়োজনে ও উপানুষ্ঠানিক শিক্ষা বুরে্যা এর সহযোগিতায় আউট অব স্কুল চিলড্রেন কমৃসুচির বাস্তাবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট উপনুষ্ঠানিক শিক্ষার সহকারি পরিচালক অগ্রজ কুমার রায়, উপজেলা মাধ্যমিক মিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক মিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, সহকারি শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ ও সরোজ কুমার রায়, ইন্সট্রাকক্টর রনজিৎ কুমার মিস্ত্রি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, সূখী মানুষ বাগেরহাট ডেপুটি ম্যানেজার মনিটরিং অসীম চক্রবর্তী, সূখী মানুষের ফকিরহাট প্রোগ্রাম ম্যানেজার সরদার নিশাত প্রমূখ।
ফকিরহাটে গৃহবধুর রহস্য জনক মৃত্যু নিয়ে গুঞ্জন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে রাসেদা বেগম (৩০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে ফকিরহাট সদর ইউনিয়নের সাতশৈয়া গ্রামের দিনমজুর হাফিজুর রহমানের স্ত্রী। ওই গৃহবধুর স্বামীর পরিবার জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সকলের অজান্তে রাসেদা বেগম ঘরের আড়ার সাথে গলাই ওড়না পেঁচিয়ে থাকা অবস্থায় তাকে দেখতে পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ হাসপাতালে উপস্থিত হলেও সেখানে মৃতের পরিবারের কাউকে পায়নি বলে জানা গেছে। ঘটনার পর থেকে স্বামী হাফিজুর রহমান পালিয়ে রয়েছে। এদিকে, স্থানীয়রা জানায়, রাসেদা বেগমকে তার স্বামী বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে শারিরীক ও মানুষিক নির্যাতন করে আসছিল। ঘটনার দিন সকালেও তাকে শানিরীক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসলে সে আত্মহত্যা করেছে নাকি তাকে নির্যাতনে মারা যাওয়ার পর ঘটনা অন্য খাতে প্রবাহিত করার জন্য ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার করা হচ্ছে এ নিয়েএলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। অপরদিকে, এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: তারিফ উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। এর পূর্বে তাকে মারপিট করা হয়েছে এমন নমূনা পাওয়া গেছে। তবে পুলিশ জানিয়েছেন, মৃতদেহের ময়না তদন্ত শেষে তার প্রতিবেদন আসার পর জানা যাবে তার মৃত্যু রহস্য। ##
খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশিষ রায়ের পিতা সুভাষ রায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল এক শোক বিবৃতিতে নগর ছাত্রলীগ নেতৃবৃন্দ স্বর্গীয় সুভাষ রায়ের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তার স্বর্গীয় আত্মার শান্তি কামনা করেছেন।
উল্লেখ্য যে, গত ১৭-০৫-২০২১ ইং তারিখ আনুমানিক ৯:০০ ঘটিকায় টুটপাড়াস্থ নিজবাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি দেহত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
শোক বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
বাগেরহাটে মোরেলগঞ্জ প্রেস ক্লাব থেকে ৫ জনের সদস্য পদ বতিল
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের ৫ জন সদস্যের সদস্য পদ বাতিল করা হয়েছে। এরা হচ্ছেন, মল্লিক আবুল কালাম খোকন, শামীম আহসান মল্লিক, জসিম উদ্দিন শাহীন,এইচ.এম শহিদুল ইসলাম, ও মো. আবু সালেহ। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঙ্গলবার প্রেস ক্লাবের এক সাধারণ সভায় এদের সদস্য পদ স্থায়ী ভাবে বাতিল করা হয়।
প্রসংগত, এই ৫জন সদস্য প্রেস ক্লাবে অনুষ্ঠিত গত ৩০ ডিসেম্বরের বার্ষিক সাধারণ নির্বাচনে অংশ গ্রহন করেছিলেন। ওই ভোটে একটি গুরুত্বপূর্ণ পদে পরাজিত সদস্যের পরাজয় মানতে না পেরে ওই ৫ জন বিধিবর্হিভূতভাবে গত ৯ মে পদত্যাগ পত্র দাখিল করেন এবং একই দিনে ‘মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাব’ নামে একটি সংগঠনের ঘোষণা দেন। কথিত ওই উপজেলা প্রেস ক্লাবটি ২০০৫ সালে স্থাপিত বলেও ব্যানারে উল্লেখ করা হয়েছে।
ভবিষ্যতে ওই ৫জনের সাথে প্রেস ক্লাবের কোন বিষয়ে কেউ যোগাযোগ করে প্রতারিত হলে তার দায় প্রেস ক্লাব বহন করবে না।
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা
খবর বিজ্ঞপ্তি
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগ এনে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক মামলা দায়ের এবং ৫ঘন্টা আটকে রেখে হেনস্তা ও হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। ইউনিটির সভাপতি সুনীল দাস ও সাধারণ সম্পাদক এএইচএম শামিমুজ্জামানসহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির জোর দাবি জানিয়েছেন।
একই সাথে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও নির্যাতনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ।
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তি দাবি এমইউজে’র
খবর বিজ্ঞপ্তি :
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এইউজে) খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা এক যুক্ত বিবৃতিতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সিনিয়র সাংবাকিকে দীর্ঘ ৬ ঘন্টা আটক রেখে উল্টো তার বিরুদ্ধে মামলা দায়ের করে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলারা। কাউকে এক মিনিটও আটক রাখার অধিকার বাংলাদেশ সংবিধানে নেই। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদে মতপ্রকাশ, ভাব প্রকাশ এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এ অবস্থায় সংবিধান লংঘণ করে মানুষের অধিকার যারা হরণ করছে রাষ্ট্রের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তা না করে যে সকল সাংবাদিক রাষ্ট্রের বিপুল অর্থ চুরির ঘটনা অনুসন্ধান করে জনসমক্ষে প্রকাশ করছে তাদের বিরুদ্ধে হয়রানিমুলক মামলা করা হচ্ছে। যা সাংবাদিকরা কখনই মেনে নেবে না।
নেতৃবৃন্দ অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি এবং সাংবাদিকদের অধিকার হরণ করার সকল কালো আইন বাতিল করার জোর দাবি জানিয়েছেন। ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দও অনুরূপ বিবৃতি দিয়েছেন।
বৃদ্ধ বাবাকে মাথায় তুলে ছুড়ে ফেলল ছেলে, চারদিনেও আটক হয়নি অভিযুক্তরা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি ॥
একমাস রোজা রাখার পর শুক্রবার (১৪ মে) সকালে ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন হরিহরনগর গ্রামের বৃদ্ধ রজব আলী মোড়ল (৯০)। ওই সময় তুচ্ছ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বৃদ্ধর বড় ছেলে রহমতুল্লাহ মোড়ল পিতাকে মারপিট করেন। সাথে অংশ নিয়েছেন বৃদ্ধর ছোট ছেলে মহসীন মোড়ল। ছেলেদের হামলায় আহত হয়ে দুইদিন হাসপাতালের বেডে ও দুই দিন বাড়িতে বিছানায় পড়ে কাতরাচ্ছেন বৃদ্ধ রজব আলী। ছেলেদের বিচার চেয়ে থানায় অভিযোগ করেও ফল পাননি তিনি।
আহত বৃদ্ধ রজব আলী জানান, বাড়ি ও মাঠ মিলে বেশ কিছু জমির মালিক তিনি। বহুদিন ধরে সেই জমি লিখে দিতে তাকে চাপাচাপি করছেন দুই ছেলে। ১০ বছর আগে বৃদ্ধ তার স্ত্রীকে হারান। এরপর থেকে ছেলেরা তাকে জমির দাবিতে নির্যাতন করে আসছেন। এরআগেও দুইবার ছেলেদের বিচার চেয়ে থানায় অভিযোগ করে ফল পাননি বৃদ্ধ।
রজব আলী বলেন, স্ত্রীকে হারানোর পর থেকে ছেলেরা আমাকে খেতে দেয় না। স্বামী বিদেশে থাকায় মেঝ মেয়ে হামিরা খাতুন আমার কাছে থাকেন। ছোট মেয়ে জবেদা খাতুনকে একই পাড়ায় বিয়ে দিয়েছি। এই দুই মেয়ে আমাকে দেখাশোনা করেন। ঈদের দিন সকাল সাড়ে সাতটার দিকে মুরগির খাবার দেওয়া নিয়ে আমার দুই ছেলে রহমতুল্লাহ ও মহাসীন এবং বড় ছেলের বউ রেখা ও তাদের ছেলে মনিরুল মারপিট শুরু করে। চিৎকার শুনে এগিয়ে আসলে তারা আমার দুই মেয়ে হামিরা ও জবেদাকে মারপিট করে। এক পর্যায়ে বড় ছেলে রহমত আমাকে উপরে তুলে আছাড় দেয়। ওইদিন বিকেলে দুই মেয়েসহ মণিরামপুর হাসপাতালে ভর্তি হই আমি। আমার ছোট মেয়ে এখনো হাসপাতালে ভর্তি আছে। আমি শনিবার বাড়ি ফিরিছি। এখন বিছানায় পড়ে কাতরাচ্ছি। চারদিন পার হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। বৃদ্ধ বলেন, আগেও দুইবার ছেলেদের বিরুদ্ধ থানায় অভিযোগ করে বিচার পাইনি। এবারও ছোট জামাই আজিজুর রহমান থানায় অভিযোগ করেছেন। পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। আমি ছেলেদের উপযুক্ত শাস্তি চাই। তবে এই ব্যাপারে বৃদ্ধর অভিযুক্ত দুই ছেলের বক্তব্য জানা যায়নি। বৃদ্ধকে মারপিটের অভিযোগের বিষয়টি তদন্ত করছেন মণিরামপুর থানার এসআই যোগেশ মন্ডল। তিনি বলেন, অভিযোগ অনুযায়ী একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হাসপাতালের সার্টিফিকেট চাওয়া হয়েছে। সার্টিফিকেট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।
পাইকগাছায় ভুলবশতঃ বিকাশ হওয়া ২৫ হাজার টাকা শরীয়তপুর থেকে উদ্ধার
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা থানা পুলিশ ভুল নম্বরে বিকাশ হওয়া ২৫ হাজার টাকা উদ্ধার করে মুল মালিকের কাছে হস্থান্তর করেছে। উপজেলার হাচিমপুর গ্রামের দারা উদ্দীন খান ১০ মে বেলা ১১.৫৭ মিনিটে ০১৩০৩০৪১৭৬৬ নম্বর থেকে ০১৭৩২১৪০৩৪৫ নম্বরে ২৫ হাজার টাকা বিকাশ করেন। যা ভুল বশতঃ শরীয়তপুর নৈর থানার জনৈকা মহিলার ০১৭৩২১৪০৩৫৪ নম্বরে চলে যায়। থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি হলে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফীর নির্দেশে সহকারী উপ পুলিশ পরিদর্শক নাজমুল হোসেন উদ্ধার করে মঙ্গলবার মুল মালিকের কাছে হস্তান্তর করেছেন।
পাইকগাছায় চিংড়িতে পুশের অভিযোগে ৪ চিংড়ী ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় চিংড়িতে পুশের অভিযোগে ৪ চিংড়ি ব্যবসায়ীকে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মাছ ও পুশের সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহরিয়ার হক এ ভ্রাম্যমান আাদলত পরিচালনা করেন। এ সময় উপস্থত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা সহকরী মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ ও পাইকগাছা থানার উপপরিদর্শক স্বপন রায়। উপজেলা সিনিয়র কর্মকর্তা পবিত্র কুমার দাশ বলেন, কপিলমুনি ইউনিয়নের গোয়ালবাথান নামক স্থানে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে (ডিপো) বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা কালে ৪ জনকে ১৫ কেজি বাগদাসহ আটক করে উপজেলায় নিয়ে আসা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে নিত্যরঞ্জন মন্ডলকে ১০ হাজার, প্রজিৎ মন্ডলকে ৫ হাজার, পলাশ বৈদ্যকে ১ হাজার ও গৌরঙ্গ গোলদারকে ৫’শ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ পুড়িয়ে নষ্ঠ করা হয়েছে।
পাইকগাছায় চুরাই ছাগল বিক্রিকালে দুই চোর আটক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ছাগল চুরি করে বিক্রিকালে দুই চোরকে পুলিশ আটক করেছে। আটককৃত হলো উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের লতিফ গাজীর ছেলে রুহুল আমিন গাজী (১৮) ও ছাকাত গাজীর ছেলে বিল্লাল হোসেন। মঙ্গলবার সকালে কাঠিপাড়া গ্রামের নিমাই দাশের ছেলে লক্ষ্মণ দাশের ছাগল চোরেরা চুরি করে। দুপুরে রাড়–লী কলেজের সামনে বিক্রিকালে গোপন সংবাদে রাড়–লী ক্যাম্প পুলিশের উপপরিদর্শক তাইজুল ছাগল সহ তাদের আটক করে। এ ঘটনায় থানায় চুরি মামলা হয়েছে। ওসি এজাজ শফী জানান, ছাগল চোরদের নামে চুরি মামলা হয়েছে। তারা এলাকায় পেশাদার চোর হিসেবে পরিচিত।
আর্তমানবতার সেবায় রোটারী ক্লাবের ভূমিকা সব সময় প্রশংসনীয়: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আর্তমানবতার সেবায় রোটারী ক্লাবের ভূমিকা সব সময় প্রশংসনীয়। দেশের যে কোন সংকটে ক্লাবটি সাধারণ মানুষের পাশে এসে দাড়িয়েছে। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলি জনহিতকর কর্মকান্ডে এগিয়ে আসলে দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র মঙ্গলবার সকালে নগরীর শহীদ হাদিস পার্কে দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, পানি বিশুদ্ধকরণ মেশিন, সিলিং ফ্যান, ডিপ টিউবওয়েল স্থাপনের সরঞ্জামাদিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনার রোটারী ক্লাবের ১৮টি শাখা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। তিনি রোটারী ক্লাবের মত সেবার মানসিকতা নিয়ে জনকল্যাণে কাজ করার জন্য অন্যান্য স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংগঠনসমূহের প্রতি আহবান জানান।
রোটারী ক্লাব অব খুলনা মেট্রোপলিটনের সভাপতি সৈয়দ হাফিজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেসিসি’র নির্বাহী প্রকৌশলী রোটা: মশিউজ্জামান খান, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক রোটা: মোহাম্মদ আলী সনিসহ ক্লাবের বিভিন্ন শাখার কর্মকর্তা ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
টুটুল সভাপতি, কুদ্দুস সম্পাদক মোড়েলগঞ্জ স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার কমিটি গঠন
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মোড়েলগঞ্জে পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে।
কমিটির নেতৃবৃন্দরা হলেন জিয়াউল হাসান টুটুল সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মো. শাহিন বেপারী, মো. কুদ্দুস হাওলাদার সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যেরা হলেন সহ-সভাপতি কামাল হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম জাহিদুল ইসলাম. সহ-সাধারণ সম্পাদক মো. সোহাগ শেখ ও সাংগঠনিক সম্পাদক পদে মো. মনির শিকদার।
বাগেরহাট জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভূইয়া তানু, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সৌদি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞিপ্তি এ কমিটি অনুমোদন দিয়েছেন। #
কোয়ারেন্টিনে থাকা এক তরুণী ধর্ষণের ঘটনায় নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্মের তীব্র নিন্দা
খবর বিজ্ঞপ্তি
ভারতফেরত কোয়ারেন্টিনে থাকা এক তরুণী (২২) পুলিশ কর্তৃক ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। খুলনা মহানগরী নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্মের পক্ষ থেকে এ ঘটনায় অভিযুক্ত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।
এ ঘটনায় বিবৃতি দিয়েছেন খুলনা মহানগরী নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্মের আহ্বায়ক ও কেসিসি’র কাউন্সিলর আমেনা হালিম বেবী, যুগ্ম-আহ্বায়ক ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা, সদস্য সচিব এ্যাডভোকেট পপি ব্যাণার্জী, প্লাটফর্মের সদস্য এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, এডভোকেট মোমিনুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, যুগ্ম-সম্পাদক মোঃ সোহরাব হোসেন, সহ-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, আফরোজা জেসমিন বীথি, এ্যাডভোকেট নূরুন্নাহার পলিসহ প্লাটফর্মের অন্যান্য নেতৃবৃন্দ।
বিবৃতিতে তাৎক্ষণিকভাবে মামলাটি গ্রহণ এবং অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করায় কেএমপি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মামলার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেনের মায়ের মৃত্যুতে আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেনের মা কাজী সায়েরা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজিউন)। তিনি স্ট্রোক জনিত কারণে অসুস্থ্য হয়ে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত আড়াইটায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা মঙ্গলবার সকাল ৯টায় নগরীর তেঁতুলতলা আলিশান মোড়ে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে তার গ্রামের বাড়ী মাদারীপুর জেলার রাজৈরের দুধখালিতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবির, মো. সফিকুর রহমান পলাশ, তসলিম আহমেদ আশা, মো. নুরুজ্জামান, শেখ মো. আবু হানিফ, গোলাম মর্ত্তুজা, মোতালেব মিয়া, রুহুল আমিন হাওলাদার, মো. আকবর হোসেন, তোতা মিয়া ব্যাপারী, বাদশা মিয়া, আবু সুফিয়ান, গোলাম নবী বাবু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে মোক্তার হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, মল্লিক আবিদ হোসেন কবির, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, তসলিম আহমেদ আশা।











































