খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কৃতি ফুটবলার আব্দুস সালাম মূর্শেদী এমপি বলেছেন, সরকার দেশ থেকে মাদক, সন্ত্রাস নির্মূল করে জনগণের কাছে আস্থা অর্জন করেছে। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরে খুব অল্প সময়ের মধ্যে অর্থনৈতিক মুক্তি ও সমৃদ্ধি এনেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এবং নিরলস পরিশ্রমের ফলে দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। তিনি বলেন বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন, দুঃস্থ ভাতা,মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা,মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতাদি প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন শেখ হাসিনার বিকল্পই শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়ন আর কেউ বাধাগ্রস্ত করতে পারবেনা। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে ভরে যাবে দেশ। বাংলাদেশের মানুষ এখন শান্তিতে বসবাস করবে। তিনি শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান। আব্দুস সালাম মূর্শেদী বুধবার দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আওয়ামীলীগ সভাপতি খান নজরুল ইসলাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা কৃষকলীগ সভাপতি অধ্যাঃ আশরাফুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা শফিকুর রিয়াজ জানু, সেনহাটী ইউনিয়নের চেয়ারম্যান গাজী জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মোতালেব হোসেন, আওয়ামীলীগ নেতা এস এম হাবিব, মোঃ মফিজুল ইসলাম ঠান্ডু, মোল্যা আব্দুস সালাম, হাবিবুর রহমান বিপুল, মোঃ মকুবল হোসেন, সেলিম মল্লিক, আসগর গাজী, লোকমান হোসেন, আবজাল হোসেন, মোঃ মিজানুর রহমান, গাজী আঃ রউফ, গাজী আঃ কাদের, খান আবু সাইদ, মোঃ আমজাদ হোসেন, বাছিতুল হাবিব প্রিন্স। তিনি এর আগে কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজ আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সহকারী কমিশনার(ভূমি) দিপংকার দাস, থানার ওসি মঞ্জুর মোর্শেদ, জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাঃ আশরাফুজ্জামান বাবুল, ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ও মোঃ ফিরোজ মোল্যা। স্বাগত বক্তৃতা করেন কৃষি অফিসার আঃ সামাদ। বক্তৃতা করেন মমতাজ শিরিন ময়না,মিসেস শামছুন্নাহার, এস এম গোলাম রহমান, আবজাল হোসেন, খান আবু সাইদ, জি এম আলম, সফিকুল ইসলাম । পরে তিনি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেন।











































