Home আঞ্চলিক মানুষের কল্যানে কাজ করতে প্রতিশ্রুতি দিলেন বহরবুনিয়ার নৌকার মাঝি তালুকদার রিপন

মানুষের কল্যানে কাজ করতে প্রতিশ্রুতি দিলেন বহরবুনিয়ার নৌকার মাঝি তালুকদার রিপন

14

মোরেলগঞ্জের ১১ নং বহরবুনিয়া ইউনিয়নের সাধারণ মানুষের কল্যানে কাজ করতে প্রতিশ্রুতি দিয়েছেন নৌকার মাঝি চেয়ারম্যান প্রার্থী তালুকদার রিপন হোসেন। দলীয় মনোনয়ন পেয়ে সোমবার বহরবুনিয়া ফুলহাতা বাজারের সাধারণ মানুষের সাথে মতবিনিময় কালে তিনি এ প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি আরো বলেন, মাদক মুক্ত ইউনিয়ন গড়তে প্রয়োজনে জীবন বাজি রেখে কাজ করবেন। দলীয় মনোনয়ন পেয়ে বাগেরহাট পৌছালে প্রায় ৪ শতাধিক মোটর সাইকেল বহরে তাকে এলাকার সাধারণ মানুষ বরণ করে নিয়ে আসার পর  তাৎক্ষনিক মতবিনিময় কালে তিনি নৌকা প্রতীককে ভোট প্রদানের আহবান জানান।

বহরবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ আঃ লতিফ হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময়কালে প্রধান আলোচন ছিলেন বাংলাদেশ  অনলাইন জানালিস্ট ফোরাম  মহাসচিব ও বাগেরহাট জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃরেজাউল ইসলাম রাজু। উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাঃ সম্পাদক মোঃ শাহ আলম কাজী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাঃ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ফরাজি,মোঃ রাসেল হাওলাদার, মোঃ সিদ্দিক হাওলাদার, মোঃ এসকেন হাওলাদার,মোঃ বীর আলী ফকির,মোঃ চান মিয়া ফকির,মোঃ রিয়াজুল ইসলাম সুজন ফকির,মোঃ আবু হানিফ গাজী,মোঃ সাইদুর রহমান হাওলাদার। সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, সম্পাদক মোঃ তারিকুল ইসলাম গোলাম,এইচ এম উজ্জল হোসেন, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম খান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ইউ পি সদস্য মোঃ ফোরকান আকন প্রিন্স, কৃষক লীগের সভাপতি, সম্পাদক মোঃ ইসাহাক হাওলাদার,মোঃ রোকুনুজ্জামান,শ্রমীক লীগের সভাপতি মোঃ ইমরান ফকির।স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক মোঃ রাকিব খান,ও ছাত্রলীগের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াদুল ইসলাম ও মোঃ রিয়াজুল ইসলাম, ইউ, পি সদস্য ও আওয়ামীলীগ নেতা জাহিদ হোসেন কচি,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাঃসম্পাদক ও ইউ,পি সদস্য মাসুম বিল্লাহ মাসুদ,মোঃ জালাল মল্লিক,মোঃ জাহিদুল ইসলাম খলিফা,মাকসুদা ছবি,হেনা বেগম ও রাজিয়া বেগম, পথসভা পরিচালনা করেন,  ইউ,পি সদস্য মোঃ ফরিদ হোসেন ফকির।

– স্টাফ রিপোর্টার