Home খেলাধুলা অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা, ফিরলেন মার্শ

অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা, ফিরলেন মার্শ

7



স্পোর্টস ডেস্ক||

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০তম ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। পাল্লেকেলের মাঠে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা। ফলে আগে ব্যাট করতে নামছে অস্ট্রেলিয়া।

বি-গ্রুপের সমীকরণে এই ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে চাপে রয়েছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচে এক জয় ও এক হারে তাদের সংগ্রহ ২ পয়েন্ট, অবস্থান তিন নম্বরে।

অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। সমান পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে থেকে দুইয়ে আছে জিম্বাবুয়ে। তাই সুপার এইটের দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে এই ম্যাচে জয় চাই লঙ্কানদের।