Home আঞ্চলিক বুলু বিশ্বাস, সাবেক কাউন্সিলর রাজু, টিপুসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা

বুলু বিশ্বাস, সাবেক কাউন্সিলর রাজু, টিপুসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা

575


স্টাফ রিপোর্টার।।
অন্তবর্তীকালীন সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে ষড়যন্ত্র ও অর্ন্তঘাাত মূলক নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়ে সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শন, মহাসড়ক অবরোধ, জনমনে আতঙ্ক ও রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি প্রদানের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সোনাডাঙ্গা থানার সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, সাবেক কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, আলী আকবর টিপুসহ ১২ জনের নাম উল্লেখ করে ৬২ জনের বিরুদ্ধে কেএমপির মডেল থানায় মামলা দায়ের করেছে পুলিশ।


রোববার (২০ জুলাই) দায়েরকৃত মামলায় বাদী উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের উল্লেখিত ১২ জনসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন নেতাকর্মী রবিবার ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার সোনাডাঙ্গা থানাধীন পুজাখোলা অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত, খুলনা মহানগরের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিসাধন ও অন্যান্য জেলার সাথে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে পৌছালে দূর থেকে আসামীরা পুলিশের পিকআপ দেখতে পেয়ে বয়রা পূজাখোশার সামনে মারমুখি ভূমিকায় অবস্থানরত যানবাহণ ভাংচুরের চেষ্টা চালায়। এসময় পুলিশের ধাওয়া খেয়ে আসামীরা পালিয়ে যাওয়ার সময় মিরাজ নামক একজনকে আটক করে পুলিশ। এ সময় ১টি লাল কালো পুরাতন হোন্ডা কোম্পানীর মোটর সাইকেল, মোটর সাইকেলের ৮টি পুরাতন টায়ার, প্লাস্টিকের বোতলে ১ লিটার পেট্রোল উদ্ধার করে।


আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাবেক কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, আলী আকবর টিপুর নির্দেশে তারা ময়লাপোতা খলিল চেম্বারের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে পরবর্তীতে বয়রা পূজাখোলার সামনে টায়ার পুড়িয়ে আগুন জ্বালানোর উদ্দেশ্যে অবস্থান করে। মামলার বাদী এসআই জিয়াউদ্দিন শিকদার জানান, অন্তবর্তীকালীন সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে ষড়যন্ত্র ও অন্তর্ঘাত মূলক নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়ে সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শন, মহাসড়ক অবরোধ, জনমনে আতঙ্ক ও রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি অভিযোগে The Special Powers Act, 1974 এর 15(3)/25D ধারায় মামলা রুজু করা হয়েছে।