Home আঞ্চলিক সরকারি গাছ কাটার অভিযোগ রতন মিস্ত্রির বিরুদ্ধে

সরকারি গাছ কাটার অভিযোগ রতন মিস্ত্রির বিরুদ্ধে

19


স্টাফ রিপোর্টার
খুলনা ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নে অবস্থিত শলুয়া বাজারে রতন কুমার মিস্ত্রির বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, রতন কুমার মিস্ত্রির তিন ছেলের সার্বিক সহযোগিতায় ও ক্ষমতার দাপটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২৫ নং পোল্ডারে অবস্থিত শলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রতন কুমার মিস্ত্রির একটি মার্কেট হচ্ছে।
মার্কেটের সামনেই সরকারি রাস্তার পাশে থাকা তাল, নারিকেল ও খেজুর গাছসহ বিভিন্ন গাছ কেটে মার্কেট করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রতন কুমার মিস্ত্রির এক ছেলে পুলিশের কর্মকর্তা আর দুই ছেলে হলেন প্রকৌশলী ও ইঞ্জিনিয়ার ।
সরকারি ভ্যাট ও ট্যাক্স ছাড়াই রতন কুমার মিস্ত্রি গড়ে তুলছেন বিশাল একটি মার্কেট। রতন কুমারের তিন ছেলের নামে বেনামে রয়েছে মার্কেট সহ কোটি টাকার সম্পত্তি।
এলাকায় সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে । এ বিষয়ে রতন কুমার মিস্ত্রির ছেলে পুলিশে চাকরিরত সুজিত মিস্ত্রি বলেন, মার্কেটের সামনে থেকে দুটি গাছ কাটা হয়েছে। তবে কে কেটেছে তা স্বীকার করেননি তিনি।
তার আর এক ছেলে ঢাকা গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার মিঠুন মিস্ত্রি বলেন, এই ঘটনার কোন বিষয়ে আমি কিছু বলতে রাজি নই। আমার বাবার সাথে দেখা করে তার সাথে কথা বলেতে বলেন ।
অপর দিকে এ বিষয়ে রতন কুমার মিস্ত্রি বলেন, গাছ আমি কেটেছি, এখন আমার যা হয় হোক, কোন সমস্যা নেই।
শলুয়া বাজার কমিটির সভাপতি প্রভাস কুমার বলেন, সরকারি গাছ কাটা অপরাধ। তারা কোন শক্তির বলে গাছ কেটেছে এটা আমার বোধগম্য নয়। এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের খুলনা ডিভিশন ১ এর উপ-সহকারী কর্মকর্তা মো : নজরুল ইসলাম বলেন, সরকারি রাস্তার গাছ কাটা দন্ডনীয় অপরাধ। এই ঘটনার সাথে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।