Home আঞ্চলিক নড়াইলে গরু চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা

নড়াইলে গরু চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা

6


নড়াইল প্রতিনিধি
নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (৩০ অক্টোবর) সকালে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে নুরনবী ও দুলাল নামে দুজনের পরিচয় পাওয়া গেছে তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায় বাকি একজনের পরিচয় পাওয়া যায়নাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামের তরফদার বক্তিয়ার হোসেন হান্নানের বাড়িতে হানা দেয় এ চোরেরা। বাড়িটির মালিক তরফদার হান্নান জানান, রাত ৩ টার দিকে বাড়িতে থাকা কুকুর ডাকাডাকি করছিলো। কুকুরের ডাকাডাকি শুনে আমার স্ত্রী ঘুম থেকে উটে দেখেন দুজন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। পরে আমি এলাকাবাসীদের ফোন দিয়ে বলি চোর আয়ছে তোমরা এর্লাট হও। এর পরে কি হয়েছে আমি জানিনা। আমি অসুস্থ থাকায় বাড়ি থেকে বের হইনি। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক গরু চুরি ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ব্যাপক তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।