Home আঞ্চলিক শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে খুবি খুলছে আগামী রবিবার

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে খুবি খুলছে আগামী রবিবার

8

খবর বিজ্ঞপ্তি।।
শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম এর ছুটি শেষে আগামী ২০ অক্টোবর (রবিবার) থেকে খুলনা বিশ্ববিদ্যালয় খুলছে। এদিন সকাল ৯টা থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে গত ০৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে আগামী ২০ অক্টোবর (রবিবার) যথারীতি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু হবে।