Home খেলাধুলা টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ জয় ম্যানসিটির

টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ জয় ম্যানসিটির

31


ক্রীড়া ডেস্ক

টানা চতুর্থবারের মত ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের কৃতিত্ব দেখালো ম্যানচেস্টার সিটি। রবিবার ইতিহাদ স্টেডিয়ামে ৩-১ গোলে তারা ওয়েস্টহ্যামকে পরাজিত করে। আর্সেনাল ২-১ ব্যবধানে এভারটনকে হারিয়েও লাভ হয়নি। গত মৌসুমের মত এবারও সিটির পেছনে দ্বিতীয় হয়ে লিগ মৌসুম শেষ করছে লন্ডনের ক্লাবটি।

ম্যানচেস্টারের জয়ের নায়ক ফিল ফোডেন। যিনি জোড়া গোল করেন। অপর গোলটি ছিল রদ্রির। ইংল্যান্ডের কোনো ক্লাব শীর্ষ এই লিগে টানা চারবার শিরোপা জেতেনি। সিটি প্রথম ক্লাব হিসাবে ইতিহাস গড়েছে। পেপ গার্দিওলা প্রথম কোচ হিসেবে টানা চার প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ডও গড়েছেন। তার প্রিমিয়ার লিগ মোট ছয়টি।

ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম শেষে তৃতীয় হয়েছে লিভারপুল ও চতুর্থ অ্যাস্টন ভিলা। চেলসি ৬ নম্বরে। আর ওদিকে টটেনহ্যাম হয়েছে পঞ্চম। ম্যানচেস্টার ইউনাইটেড ৮ নম্বর হয়ে মৌসুম শেষ করেছে।