Home খেলাধুলা ভারতকে কীভাবে আটকাতে হবে, জানেন হ্যাজলউড

ভারতকে কীভাবে আটকাতে হবে, জানেন হ্যাজলউড

36

স্পোর্টস ডেস্ক

অপ্রতিরোধ্য ভারতকে এবারের বিশ্বকাপে হারাতে পারছেনা কোনো দলই। গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে, ফাইনালের টিকেট কেটেছে রোহিত শর্মারা। অন্যদিকে ফাইনালে তাদের প্রতিপক্ষ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

প্রথম দুই ম্যাচে হারলেও,ঘুরে দাঁড়িয়েছে অজিরা। টানা ৮ ম্যাচ অপরাজিত তারাও। সেমিফাইনালে বোলিংয়ে নজর কেড়েছেন দলের ফাস্টবোলার জশ হ্যাজলউড। ৮ ওভারে মাত্র ১২ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। প্রথম রাউন্ডে ভারতের বিপক্ষে দল না জিতলেও তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত।

সেমিফাইনালে দক্ষিণা আফ্রিকাকে হারানোর পর আত্নবিশ্বাশী হ্যাজলউড কথা বলেছেন ফাইনালের প্রতিপক্ষ ভারতকে নিয়ে। এ ব্যাপারে তিনি বলেন,‘এখন পর্যন্ত তারা (ভারত) টুর্নামেন্টে অপরাজিত হলেও কিছু খুঁত রয়েছে এবং আমাদের দল জানে কোন পদ্ধতিতে এগোতে হবে রোববার (ফাইনাল)।’

ভারত যে এবারের বিশ্বকাপে অপ্রতিরোধ্য সে কথা শিকার করে তিনি বলেন, ‘সত্যি বলতে গেলে ওরা খুবই ভালো ক্রিকেট খেলছে। সবার থেকে ওরা অনেকটাই এগিয়ে। ওদের প্রতিটা বিভাগই এখন ভালো পারফর্ম করছে।

ভারত অসাধারণ খেললেও কোহলিদের কিভাবে ফাইনালে আটকাতে হবে, এ ব্যাপারে হ্যাজলউড জানেন। তিনি বলেন, চেন্নাইতে গ্রুপ পর্বের ম্যাচে ওদের কিছু খুঁত আমরা লক্ষ্য করেছিলাম। আমরা সত্যিই ভাগ্যবান যে ছোট লক্ষ্য দিয়েও ওদের (গ্রুপ পর্ব) দ্রুত উইকেট তুলতে পেরেছিলাম। যদিও ওরা ম্যাচটা জিতেছে তবে ওদের কিছু বিশেষ খুঁত আমরা লক্ষ্য করেছি। তবে সেগুলি বড়সড়ো কোনো দুর্বলতা নয়।’