Home আঞ্চলিক অবরোধ কর্মসূচি স্বতস্ফূর্তভাবে পালনের আহবান: পুরনো ধারায় গল্পকাহিনী সাজিয়ে গায়েবী মামলার প্রতিবাদ...

অবরোধ কর্মসূচি স্বতস্ফূর্তভাবে পালনের আহবান: পুরনো ধারায় গল্পকাহিনী সাজিয়ে গায়েবী মামলার প্রতিবাদ খুলনা বিএনপি’র

52

খবর বিজ্ঞপ্তি
জনগনের ভোটাধিকার হরণ করে পুনরায় রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে একযুগ চলমান পুরনো সেইসব কল্পকাহিনী সাজিয়ে আবার গায়েবী মামলা দিতে শুরু করেছে আওয়ামী আজ্ঞাবহ পুলিশ। গত ২৯ অক্টোবর রূপসা, তেরখাদা, ডুমুরিয়া, কয়রা ও ফুলতলা থানায় আওয়ামী প্রেসক্রিপশনে হাজারো নেতাকর্মীকে আসামী করে গায়েবী মামলা দায়ের করা হয়েছে। রাতে-দিনে এসব মামলায় গ্রেফতার অভিযানের নামে গ্রামে-গ্রামে বিএনপি নেতাকর্মী-সমার্থক ও সাধারণ মানুষকে হয়রানী করছে পুলিশ। আবার, রাজধানীর পল্টন থানায় রাজনৈতিক প্রতিহিংসার মামলায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এবং খুলনা-৩ আসনের ধানেরশীষের কান্ডারী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলসহ শীর্ষ নেতৃবৃন্দকে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের গায়েবী মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। একইসাথে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি স্বতস্ফূর্তভাবে পালনে খুলনাবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন তারা।

গতকাল সোমবার (৩০ অক্টোবর) প্রেসবিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেছেন, খুলনার কয়রা, রূপসা, তেরখাদা, ডুমুরিয়া ও ফুলতলা থানায় দায়েরকৃত মামলার এজাহারের মূল বক্তব্য একই; যা সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট, মনগড়া, কল্পকাহিনী। বিরোধী দল-মতের নেতাকর্মী-সমার্থক ও সাধারণ জনগনকে সাংবিধানিক অধিকার আদায়ের নিয়মতান্ত্রিক আন্দোলন থেকে দুরে রাখতে গায়েবী মামলা দায়েরের নির্লজ্জ খেলায় মেতে উঠেছে আওয়ামী মদদপুষ্ঠ কতিপয় পুলিশ। দল-মত নির্বিশেষে ভোটাধিকার আদায়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ১৮ কোটি জনগন জেগে উঠলে নিশিরাতের ভোটডাকাত আওয়ামী সরকার পালাবার পথ পাবে না। তাই লুটেরা আওয়ামী সরকারের পক্ষাবলম্বন না করে জনগনের সেবক হিসেবে নিরপেক্ষ ভূমিকা নিয়ে জনদাবি আদায়ে গণতন্ত্র মুক্তিযোদ্ধাদের সহায়তার উদাত্ত আহবান জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।
অবিলম্বে গায়েবী মামলার পন্থা পরিহার করে সজ্জন রাজনীতিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও রাজনৈতিক প্রতিহিংসামুলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।।