শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ৪ দিন পর থানায় মামলা হওয়ায় সোমবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে আব্দুল হক মোল্লা (৬৫) নামের এক মুদি দোকানিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, উপজেলার সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রামে বেসরকারী উন্নয়ন সংস্থা কোডেক স্কুলে অধ্যায়নরত ওই ছাত্রীর বাবা-মা কাজের সুবাধে ভারতে থাকেন। তারা দুইবোন বাড়িতে থাকেন। কোডেক স্কুলের সামনে আব্দুল হক মোল্লার দোকন থেকে তারা প্রায়ই কেনাকাটা করেন।
গত ১৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ষষ্ঠ শ্রেণির ছাত্রী একা ওই দোকানে খাবার কিনতে যায়। এ সময় একা পেয়ে মুদি দোকানি আব্দুল হক ছাত্রীটিকে ঝাপটে ধরে দোকানের পিছনে নিয়ে শ্লীলতাহানি ঘটায়। বিষয়টি সে তার বোনকে জানায় এবং স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।
আরও পড়ুন : তুচ্ছ ঘটনা নিয়ে শাহিনের সঙ্গে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়, অতঃপর…
এরপর তাদের বাবা-মার সঙ্গে ফোনে কথা বলার পরে সোমবার রাতে ওই ভুক্তভোগীর বোন বাদী হয়ে শরণখোলা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে পুলিশ আব্দুল হক মোল্লাকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, ওই ছাত্রীর বয়স নির্ধারণের জন্য মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা ২৫০ শয্যার হাসপাতালে ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।











































