Home খেলাধুলা এসবিআলী ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

এসবিআলী ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

11

 

ক্রীড়া প্রতিবেদক।।

শেখ কামাল ১ম জাতীয় মিকটোস ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এসবিআলী ফুটবল একাডেমি। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে আব্দুল হাদী স্মৃতি ফুটবল একাডেমিকে। দলের পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করেন হুসাইন। টুর্ণামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন সাদিয়া ও মেহেদী। খেলায় রেফারী ছিলেন শফিকুল ইসলাম ইমন ও কামাল হোসেন।

খেলা শেষে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ এডভোকেট মো. সাইফুল ইসলাম। বাংলাদেশ মিকটোস ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. আবু দাউদ মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক মো. আবুল হোসেন হাওলাদার, খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক জি এম রেজাউল ইসলাম, জেলা ক্রীড়া অ‌ফিসার মো. বক‌তিয়ার রহমান গাজী, বাংলাদেশ মিকটোস ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বি এম সহিদুজ্জামান, সহ-সভাপতি ও বাংলাদেশ টার্গেটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. দিন ইসলাম, বাংলাদেশ মিকটোস ফুটবল এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক সিলভী হারুন, লায়ন শহিদুল্লাহ, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ, এডভোকেট এনামুল হক, এডভোকেট তারিক মাহমুদ তারা, এডভোকেট কেএম ইকবাল হোসেন, ক্রীড়া সংগঠক মঈনুল ইসলাম টুটুল, ফেরদাউস আলম, শেখ আলাউদ্দিন নাসিম, কামাল রেজা সুজা, মনির শেখ, শহিদুল ইসলাম, রিপনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।