Home আঞ্চলিক অভয়নগরে ১১৩টি অবৈধ কয়লার চুল্লী ধ্বংস করে দিলো প্রসাশন

অভয়নগরে ১১৩টি অবৈধ কয়লার চুল্লী ধ্বংস করে দিলো প্রসাশন

44
 তামিম আহমেদ মনির।।
অভয়নগরে কাঠ পুড়িয়ে অবৈধ কয়লা তৈরি, চুল্লী তৈরী কারীদের ক্ষমতার জোর কোথায়, হুমকিতে পরিবেশ শিরোনামে গত ৬ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের পর অবশেষে অভয়নগর উপজেলা প্রসাশন ও যশোর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের আমতলা এলাকা ও সোনাতলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১৩টি অবৈধ চুলা ধ্বংস করে মাটির সাথে গুড়িয়ে দেয় এবং একটি অবৈধ টলিসহ একগাড়ি কয়লা জব্দ করে মামলা দেওয়া হয়। শনিবার (৯সেপ্টেম্বর) সকাল আনুঃ ১১টা থেকে সন্ধ্যা ৬ টা পযন্ত ওই অভিযান চালানো হয়। ওই ভ্রাম্যমাণ আদালত চলাকালীন অবৈধ চুলা তৈরি কারীরা পলাতক ছিলো। ফলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা যায়নি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান ও যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী উপপরিচালক মোঃ হারুনর রশীদ । এসময় ভ্রাম্যমাণ আদালতের সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় সোনাতলা বাজার অস্থায়ী পুলিশ ক্যাম্পের পুলিশ ও অভয়নগর থানার এএসআই শামছুর রহমান। এছাড়াও ছিলেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার অভয়নগর প্রতিনিধি মোঃ কামাল হোসেন, বাংলা টিভির অভয়নগর প্রতিনিধি জসিম উদ্দিন বাচ্চু, এশিয়া টিভির অভয়নগর প্রতিনিধি রবিউল ইসলাম, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার অভয়নগর প্রতিনিধি তামিম আহমেদ মনির,,, দৈনিক আজ কালের সংবাদের অভয়নগর প্রতিনিধি হান্নান শেখসহ উপজেলা প্রসাশনের কর্মকর্তাবৃন্দ। এবিষয়ে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, এসব অবৈধ চুল্লীর কারণে মানুষের শ্বাসকষ্ট জনিত রোগ হয়, এরকম অবৈধ চুলা তৈরী কারীদের বিরুদ্ধে অভিযান চলছে, পরবর্তীতে এমন চুলা তৈরি করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে, এরকম অভিযান অব‍্যহত থাকবে।