খবর বিজ্ঞপ্তি
” অনিরাপদ খাবার বাংলাদেশের সার্বিক জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুকি হিসেবে কাজ করছে। প্রক্রিয়াজাত করা বা তৈরি করা বেশিরভাগ খাবারে অবাধে ভেজাল মেশানোর ফলে অনিরাপদ হয়ে যাচ্ছে। নানা ধরনের জীবানু আমাদের শরীরে প্রবেশ করে খাবার গ্রহণের মাধ্যমে।” ’নিরাপদ খাদ্য অনুশীলনের মাধ্যমে পেশাদার ও পরিবেশগত স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ” শীর্ষক খুলনা বিভাগীয় সেমিনারে এ কথা বলা হয়। স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইভস্টাইল, হেলথ এডুকেশনএন্ড প্রমোশন এ সেমিনারের আয়োজন করে।
মঙ্গলবার সকালে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনেই এ সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা এতে সভাপতিত্ব করেন। সেমিনারে বলা হয় অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে অনেক সময় ডায়েরিয়া, পেট ব্যথা, বমি, জ¦রসহ নানা রোগে আক্রান্ত হওয়ার পেছনে জীবানুযুক্ত খাদ্য গ্রহন অনেকটাই দায়ী। এছাড়া দীর্ঘ মেয়াদী অসুখ ডায়াবেটিস, হার্টের রোগ, ক্যান্সারের মত রোগও হতে পারে।
সহকারী প্রধান ( এমআইএস) মো: জোবায়ের হোসেনের সঞ্চালনায় বিভাগীয় এই সেমিনারে অন্যান্যের মধ্যে অংশ নেন উপ-পরিচালক ডা: শামিম আরা নাজনীন, সহকারী পরিচালক ডা: মঞ্জুরুল মুরশিদ, সহকারী পরিচালক ডা: ফেরদৌসী আকতার, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা: আরিফুর রহমান, বাংলাদেশ কর্মচারী কল্যান বের্ডের উপ-পরিচালক মো: বেলাল হোসেন খান, বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মো: বশির উদ্দীন প্রমূখ।











































