Home খেলাধুলা কলকাতার রাস্তায় কায়সার হামিদের পোস্টার

কলকাতার রাস্তায় কায়সার হামিদের পোস্টার

156

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশের একসময়ের মাঠকাঁপানো ফুটবলার কায়সার হামিদ। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে গেছেন দেশটির সাবেক ফুটবলার ও বন্ধু অজয় দাসের আমন্ত্রণে। পশ্চিমঙ্গে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত হয়েছিলেন কায়সার।

রাজ্যের ইসলামপুর থানার ওই ক্রিকেট টুর্নামেন্টে কায়সারকে ঘিরে ছিল আলাদা উন্মাদনা। সেটি দেখা গেছে সেখানকার রাস্তায় ঢাকা মোহামেডান ও কলকাতা মোহামেডানে খেলা এই ফুটবলারের অসংখ্য পোস্টার দেখে। যা কায়সার নিজেই ফেসবুকে শেয়ার করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে কায়সার হামিদ লেখেন, ‘পশ্চিমবঙ্গ মিলনপল্লী, আদিবাসী ফুটবল মাঠে যাওয়ার (সময়) রাস্তার পাশে দেখতে পেলাম আমার নামের পোস্টার।’ ওই টুর্নামেন্টের ফাইনাল ছাড়াও রাজ্যের বেশ কয়েকটি ফুটবল মাঠ পরিদর্শন করেন কায়সার।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব করেছেন কায়সার। বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার ধরা হয় তাকে। ‘মোহামেডানের কায়সার হামি’ নামেই পরিচিত ছিলেন তিনি। তার মা রানী হামিদ বাংলাদেশের সেরা দাবাড়ুদের একজন। ৯০ এর দশকের শুরুতে ফুটবলকে বিদায় জানান কায়সার।