বিএফইউজে ও এমইউজে খুলনার নেতৃবৃন্দ’র শোক
স্টাফ রিপোর্টার:
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), খুলনা প্রেসক্লাবের সদস্য, দৈনিক সমকাল ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়ের শ্বশুর নূর ইসলাম ব্যাপারী (৭২) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ ১৪ জুন রোববার সকাল সাড়ে ১০ টার দিকে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মহানগরীর শেখপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে, চার ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আছরবাদ শেখপাড়া বাজার আস্তানা জামে মসজিদে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফনের কথা রয়েছে। নূর ইসলাম ব্যাপারী শেখপাড়া নতুন-পুরাতন লৌহ ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি ও ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
এদিকে সাংবাদিক নেতা আবুল হাসান হিমালয়ের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আব্দুল্লাহ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি এহতেশামুল হক শাওন ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এহতেশামুল হক শাওন।










































