Home খেলাধুলা কাশ্মীরের মেয়েকে বিয়ে করলেন ক্রিকেটার সরফরাজ

কাশ্মীরের মেয়েকে বিয়ে করলেন ক্রিকেটার সরফরাজ

205

স্পোর্টস ডেস্ক।।

ভারতের ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের পরও জাতীয় দলে কোনো সুযোগ পাননি সরফরাজ খান। এ নিয়ে দেশটির ক্রিকেট নির্বাচকদের নিজে সমালোচনাও করেছেন। তবে বরাবই সংবাদ শিরনামে থাকা এই তারকা এবার বিয়ের পিঁড়িতে বসলেন। খবর এনডিটিভির।

মুম্বাইয়ের এই ব্যাটার জম্মু-কাশ্মীরের সোফিয়ান জেলায় জীবনের নতুন ইনিংস শুরু করলেন। ইতোমধ্যে বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সেখানে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ বিবাহিত।’

বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই খরবটি জানাজানি হয়। দ্রুতই তা ভাইরাল হতে থাকে। যদিও অনেকেই তাতে অবাক হয়েছে। আবার অনেকেই খুশি হয়েছেন। সরফরাজের বিয়ের ছবি পোস্ট করা মাত্রই শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। তাদের মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব, উমরান মালিক, অক্ষর প্যাটেল।

নতুন ইনিংস শুরু করার পর তিনি আরও লিখেন, ‘সর্বশক্তিমান সিদ্ধান্ত নিয়েছিলেন যে কাশ্মীরে বিয়ে করা আমার নিয়তি। আমি এখানে অনেক ভালোবাসা পেয়েছি এবং যখনই সময় পাব আমি এখানে আসবো।’ মুম্বাইয়ের এই ক্রিকেটার বলেন, ‘সর্বশক্তিমান লিখেছিলেন যে আমি এখানে বিয়ে করব। একইভাবে তিনি যদি লিখে থাকেন যে আমি ভারতের হয়ে খেলব, আমি খেলব।’

দেশটির ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল ক্রিকেটার সরফরাজ। এমনকী গত মৌসুমেও দুর্দান্ত ইনিংস খেলেন সরফরাজ। কিন্তু ভারতীয় দলে জায়গা হয়নি। এমনকি দলে না রাখার জন্য একাধিকবার মুখও খোলেন তিনি। যদিও তার ভারতীয় দলের না খেলার পেছনে অনেকেই মনে করেন ফিটনেসের অভাব রয়েছে।