Home আঞ্চলিক ২ বাইকের সংঘর্ষে ঝরল স্কুলছাত্রের প্রাণ

২ বাইকের সংঘর্ষে ঝরল স্কুলছাত্রের প্রাণ

6

যশোর অফিস।।

যশোরের শার্শায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে গোলাম রাব্বি পিয়াস নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে শার্শা থানার ওসি এসএম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত স্কুলছাত্র উলাশি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মজনু আলীর ছেলে ও উলাশি বর্ণমালা বিদ্যাপিঠ স্কুলের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্বজনরা জানান, বুধবার বিকেলে উলাশি বাজার থেকে একজন আরোহীসহ মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিল গোলাম রাব্বি পিয়াস। কামারবাড়ী মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম রাব্বি পিয়াসের মৃত্যু হয়।