Home আঞ্চলিক রূপসায় গৃহবধূকে ধর্ষণ, ২ আসামি গ্রেফতার

রূপসায় গৃহবধূকে ধর্ষণ, ২ আসামি গ্রেফতার

11

 

রূপসা প্রতিনিধি।।

রূপসায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে। মামলার বিবরনে জানা যায়, রূপসার আইচগাতি ইউনিয়নের বাসিন্দা ঐ গৃহবধূ তার ছেলে-মেয়ের পড়াশোনার জন্য অর্থের প্রয়োজনে পার্শবর্তী রহমান সরদারের ছেলে আল আমিন সরদার (২৮) কাছে কিছু টাকা ধার হিসেবে চাই। তারপর গত ২৭ ডিসেম্বর সন্ধার পর আল আমিনের কাছে টাকা নিতে যেতে বলে। গৃহবধূ সেখানে গেলে আগে থেকে অবস্থানরত আসামী জামাল হাওলাদার অপর দুইজনের সহযোগিতায় তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ঐ গৃহবধূ বাদী হয়ে গত ২৮ ডিসেম্বর রাতে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করে।

তারপর পুলিশ অভিযান চালিয়ে আমীর হাওলাদারের ছেলে আসামি জামাল হাওলাদার ও মুজিবর রহমান কাজীর ছেলে মিজান কাজীকে গ্রেফতার করে। বর্তমানে ধর্ষণের শিকার ঐ গৃহবধূ খুলনা মেডিকেল কলেজের ওসিসিতে ভর্তি রয়েছে। এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান, মূল আসামী সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।