Home আঞ্চলিক জেলি পুশকরা এক ট্রাক চিংড়ি জব্দ করেছে র‌্যাব

জেলি পুশকরা এক ট্রাক চিংড়ি জব্দ করেছে র‌্যাব

23

শহিদুল ইসলাম দইচ।।

যশোরে র্্যাব-৬ অভিযান চালিয়ে এক ট্রাক চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশকরা জব্দ করেছে।অস্বাস্থকর ওই চিংড়ি মাছের দুই মালিক আব্দুল্লাহ ও জালালকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করেছেন। আজ শুক্রবার গভির রাতে যশোর- ঝিকরগাছা হাইওয়ে রাস্তার ওপর এই অভিযান চালানো হয়।
যশোর র্্যাব-৬ কোম্পানি কমান্ডার( লেঃ কর্নেল) এম নাজিউর রহমান বলেন, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ট্রাক( নাম্বার যশোর- ট- ১১-৪৩৭১) ভর্তি চিংড়ি মাছ ঢাকায় যাচ্ছে। ট্রাকে থাকা ওই চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা যা অস্বাস্থ্যকর।রাত দেড়টার দিকে যশোর – ঝিকরগাছা সড়কে অবস্থান করে চিংড়ি মাছ গুলি জব্দকরে।
এসময় সাথে থাকা জেলা মৎস্য কর্মকর্তা লিপ্টন সরদার মাননিয়ন্ত্রন করে সত্যতা পান।
এসময় মাছের মালিক সাতক্ষিরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের জালাল ও আব্দুল্লাকে ভ্রাম্যমান আদালতে দাড় করান।
ভ্রাম্যমান আদলত এই দুই ব্যাক্তিকে মৎস্য ও মৎস্য পন্য নিয়ন্ত্রন বিধিমালা ১৯৯৭ সালের সংসধিত বিধি ২০০৮ বিধি ৪(৪) লংঘন এবং ৪(৫) ক্ষমতা বলে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন।
এম নাজিউর রহমান আরও বলেন, ট্রাকে থাকা ৫৭ টি ককসিটে থাকা ১.৫ টন চিংড়ি মাছ ধবংস করে ফেলা হয়েছে।
অভিযান কালে র্্যাবে কর্মরত এএসপি তারেক আমান বান্না উপস্থিত ছিলেন।