Home আঞ্চলিক ইন্দুরকানী প্রেসক্লাবের নব নির্মিত ভবন উদ্বোধন

ইন্দুরকানী প্রেসক্লাবের নব নির্মিত ভবন উদ্বোধন

3

ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা ।।

পিরোজপুরের ইন্দুরকানী প্রেসক্লাবের নব নির্মিত ভবন শুভ উদ্বোধন । বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক মন্ত্রী পিরোজপুর -২ আসনের এমপি ও জাতীয় পার্টি (জেপির)চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ফলক উম্মোচন দিয়ে নব নির্মিত ভবনের শুভ উদ্ধোধন করেন । পরে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি আজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সাংবাদিক আলতাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তাব্যে বলেন দেশে উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। আমিও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলাম। এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা সঠিক ভাবে দায়িত্বপালন করবেন । এছাড়াও বক্তাব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম.মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুনেসা খানম, পিরোজপুর প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান নাছিম আলী,এম ইন্দুকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম ফারুকক হোসাইন ও এম আহসানুল ছগির প্রমুখ । এছাড়াও ইন্দুরকানী বাজার ৮সিসি গার্ডার ব্রীজ সহ কয়েকটি উন্নয়ন কাজে উদ্ধোধন করেন এবং উপজেলা পরিষদ হলরুমে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় করেন ।